শাহীন’স ম্যাথ ১৭তম সংস্করণ, গণিত প্রাত্যহিক জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। গণিত শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল বুদ্ধির বিকাশ এবং চিন্তাশক্তির উৎকর্ষ সাধন। বর্তমান সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে গণিত একটি অপরিহার্য এবং সহজে নম্বর পাওয়ার মত বিষয়। কিন্তু শিক্ষার্থীদের নিম্ন মাধ্যমিক স্তর থেকেই বেসিক ক্লিয়ার না থাকায় এবং এইচ.এস.সি এর পর অনেক দিন গণিত থেকে দূরে থাকার ফলে গণিত ভীতির সৃষ্টি হয়। একথা বলার অপেক্ষা রাখে না যে, গণিতে পারদর্শী হয়ে ওঠার জন্য প্রতিনিয়ত গণিত অনুশীলন করা একান্ত জরুরী। কিন্তু কিছু সূত্র মুখস্থ করে যান্ত্রিক উপায়ে গণিত অনুশীলন করলে গণিত সঠিকভাবে শেখা যায় না। আর যখন শিক্ষকতার মত মহান পেশায় নিজেকে নিয়োজিত করলাম তখন এ বিষয়টি শুধু গভীরভাবে উপলদ্ধি করিনি বরং ছাত্রদের ভবিষ্যতের উপর তার নেতিবাচক প্রভাব আমাকে ভাবিয়ে তোলে। প্রত্যেক লেখকই চেষ্টা করেন প্রকাশনায় তাঁর মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে। আমি দীর্ঘ ২২ বছরের শিক্ষকতা জীবনে হাজার হাজার শিক্ষার্থী নিয়ে কাজ করে এবং তাদের সমস্যা গুলোকে চিহ্নিত করে তার সুন্দর ও সাবলীল সমাধান সহজ ভাষায় প্রদান করে তাদের ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখতে সচেষ্ট হয়েছি। যারা গণিতে দক্ষতা অর্জন করতে চান এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে চান, তাদের জন্য “শাহীন’স ম্যাথ” একটি সম্পূর্ণ প্যাকেজ।
Reviews
There are no reviews yet.