সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-15%

বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা

Original price was: ৳ 450.00.Current price is: ৳ 382.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title: Bangla Bhashar Itihash O Byabaharik Bangla
by Professor Dr. Rownak Jahan
Author: প্রফেসর ড. রওনক জাহান
Publisher: ক্লাস লেকচার অনার্স
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স (বাংলা)
Edition: June 2026
Number of Pages: 425
Country: Bangladesh
Language: Bangla

Description

বাংলা ভাষা কেবল আমাদের আবেগ ও অনুভূতির প্রকাশ মাধ্যম নয়, এটি বাঙালির সহস্র বছরের আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। ইন্দো-ইউরোপীয় মূল ভাষা থেকে দীর্ঘ বিবর্তন ও রূপান্তরের পথ পরিক্রমায় আজকের বাংলা ভাষার জন্ম। এই ভাষার উৎপত্তির গভীরে নিহিত রয়েছে নানা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভাষাতাত্ত্বিক কার্যকারণ। নব্য ভারতীয় আর্যভাষাসমূহের প্রাচ্য শাখা থেকে উদ্ভূত হয়ে প্রাচীন, মধ্য ও আধুনিক-এই তিন প্রধান স্তর অতিক্রম করে বাংলা ভাষা আজকের এই পরিণত রূপ লাভকরেছে। এই দীর্ঘ যাত্রায় ভাষাটি যেমন গ্রহণ করেছে আর্য ও অনার্য উপাদানের ঐশ্বর্য, তেমনই বিভিন্ন বৈদেশিক ভাষার সংস্পর্শে হয়েছে সমৃদ্ধ। পাশাপাশি, এর আঞ্চলিক বৈচিত্র্য বা উপভাষাগুলো বাংলা ভাষাকে করেছে আরও প্রাণবন্ত ও গতিশীল। এ গ্রন্থে বাংলা ভাষার এই মহাযাত্রার ইতিহাস এবং এর তাত্ত্বিক ও বিবর্তনমূলক দিকগুলো অত্যন্ত সুচারুরূপে উপস্থাপন করা হয়েছে। ইতিহাসের পাশাপাশি বর্তমান যুগে বাংলা ভাষার শুদ্ধ ও প্রায়োগিক রূপ জানা প্রতিটি শিক্ষার্থীর জন্য অপরিহার্য। সমকালীন প্রেক্ষাপট বিবেচনা করে এই গ্রন্থে ‘ব্যবহারিক বাংলা’র ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তাক্ষর গঠন ও বর্ণের পরিবর্তিত রূপ থেকে শুরু করে বাংলা বানান সংস্কারের নানা ঐতিহাসিক উদ্যোগ এবং প্রমিত বাংলা বানানের সমসাময়িক নিয়মাবলি এখানে সহজভাবে আলোচনা করা হয়েছে। বিশেষ করে বাংলা বর্ণমালা ও বানানের কিছু প্রচলিত সমস্যা, এর সঠিক ব্যবহার এবং ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগের খুঁটিনাটি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের ভাষাগত সচেতনতা বৃদ্ধি করবে। সাধু ও চলিত রীতির পার্থক্য এবং বাংলা পরিভাষার সঠিক অনুধাবন ভাষা ব্যবহারের ক্ষেত্রকে আরও নিখুঁত করবে। আধুনিক প্রাতিষ্ঠানিক ও পেশাজীবনে দক্ষতার মূল চাবিকাঠি হলো ভাষার সঠিক প্রয়োগ। সেই লক্ষ্যকে সামনে রেখে এই গ্রন্থে প্রতিবর্ণীকরণ, পত্রলিখন, প্রতিবেদন রচনা, জীবনবৃত্তান্ত লিখন, সার-সংক্ষেপণ, প্রবন্ধ লিখন এবং কার্যবিবরণী লিখনের মতো অত্যন্ত জরুরি ও কর্মমুখী বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে সামনে রেখে বইটির প্রতিটি অধ্যায় সহজ, সরল ও শিক্ষার্থীবান্ধব ভাষায় সাজানো হয়েছে। গ্রন্থটি রচনার সময় প্রমিত বানানরীতি ও তথ্যগত নির্ভুলতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে; তা সত্ত্বেও মুদ্রণজনিত বা তথ্যগত কোনো অনিচ্ছাকৃত ভুলত্রুটি থেকে যাওয়া অসম্ভব নয়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আমি সহৃদয় পাঠকের কাছে ক্ষমাপ্রার্থী। আগামী সংস্করণে বইটিকে আরও নিখুঁত ও সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী এবং সুধীজনের যেকোনো গঠনমূলক পরামর্শ ও মতামত সাদরে গৃহীত হবে। এই গ্রন্থটি যদি শিক্ষার্থীদের বাংলা ভাষার ইতিহাস বুঝতে এবং বাস্তব জীবনে এর শুদ্ধ ও কার্যকর প্রয়োগ ঘটাতে সামান্যতমও সাহায্য করে, তবেই আমার শ্রম সার্থক হবে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account