সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Joyjatra Bangla (For 51th BCS)
by Kamruzzaman Sarakara
Author: কামরুজজামান সরকার
Publisher: Joyjatra Publications
Category: বিসিএস এবং চাকুরী
Edition: 3rd, July 2026
Number of Pages: 1264
Country: Bangladesh
Language: Bangla
সাম্প্রতিককালে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (BPSC) কর্তৃক প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে বাংলা বিষয়ে গতানুগতিক ধারায় প্রশ্ন না করে বাংলা ভাষা ও সাহিত্যের গভীর থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই প্রচলিত পড়াশোনার বাইরে গিয়ে বাংলায় মৌলিক বিষয়ে ব্যাপক প্রস্তুতির মাধ্যমেই কেবল কাঙ্ক্ষিত সাফল্য লাভ করা সম্ভব। অন্যদিকে বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা অভিধান ও বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী বাংলা বানানে, শব্দের বিন্যাস ও কাঠামোতে বহুলাংশে পরিবর্তন এসেছে। এইসব পরিবর্তনকে সামনে রেখে সময়োপযোগী করে বাংলা জয়যাত্রা বইটি রচনা করা হয়েছে। বইটির ব্যাকরণ অংশ ২০২১ শিক্ষাবর্ষ থেকে এনসিটিবি কর্তৃক নির্ধারিত নবম-দশম শ্রেণির নতুন বাংলা ব্যাকরণের সাথে আপডেট করা হয়েছে। এতে করে পাঠক নতুন বাংলা বানান এবং ভাষারীতির সাথে পরিচিতি লাভ করতে সক্ষম হবেন। বইটিতে বাংলা ভাষা ও সাহিত্যের সকল টপিকের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে প্রচলিত ভুলগুলো সংশোধনের চেষ্টা করা হয়েছে। বিতর্কিত তথ্যের ক্ষেত্রে সবসময় তথ্যসূত্র উল্লেখ করার চেষ্টা করেছি। বইটিতে ব্যতিক্রমী কিছু বিষয় সংযোজন করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রায় ৩০০ জন কবি-সাহিত্যিকের জীবনের বিশিষ্ট ঘটনাবলি তথ্য কণিকা অংশে এবং তাঁদের বিখ্যাত রচনার সমৃদ্ধ বিবরণ গ্রন্থ পরিচিতি অংশে দেওয়া হয়েছে। তথ্যের সঙ্গে সংগতি রেখে প্রয়োজনীয় ছবি ব্যবহার করা হয়েছে। কবি-সাহিত্যিকগণের বিখ্যাত উক্তি ও কবিতার পঙ্ক্তি নিয়ে প্রতিটি অধ্যায় শেষে রয়েছে বিশেষ আয়োজন। বাংলা জয়যাত্রা বইটি অধ্যয়ন করলে একসঙ্গে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে ইন শা আল্লাহ। বাংলায় কোনো কিছু লিখতে গিয়ে বারবার যে ভুলগুলো হয়, তা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। বাংলা আমাদের মাতৃভাষা হলেও বিভিন্ন পরীক্ষায় বাংলা নিয়ে আমাদের ভীতি কম নয়। সেই বাংলা ভীতি আরও বেড়ে যায় অগোছালো ও ভুল তথ্যের সামনে দাঁড়িয়ে। সে ভীতি দূর করার জন্য গুরুত্বপূর্ণ ও নির্ভুল তথ্য দিয়ে সহজ ভাষায় বইটি রচিত হয়েছে। এর ফলে প্রতিযোগীদের ভালো ফল লাভের সম্ভাবনার দুয়ার খুলে যাবে বলে আমার বিশ্বাস। বইটি রচনার ক্ষেত্রে অনেকেই বিভিন্নভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং সহায়তা করেছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস বাংলা জয়যাত্রা বইটি বিসিএস-সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। বইটি অনুশীলনের মাধ্যমে বাংলা বিষয়ে শতভাগ প্রস্তুতি নেওয়া সম্ভব হবে ইন শা আল্লাহ।
Related products
TBC An Exclusive Suggestion Question Bank with Answer and Model Test Examination 2024 – First Year (Paperback)
আসাদ সাম্প্রতিক MCQ সারাবছর (আগস্ট ২০২৬)
| Title | : | Asad Latest MCQ One Year (July 2026 – July 2026) by Md. asaduzzaman |
| Author | : | মোঃ আসাদুজ্জামান |
| Publisher | : | ছন্দ পাবলিকেশন্স |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | August 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla |
ফেনম জব সলিউশন প্লাস দুই খন্ডে (জুন ২০২৬)
সভ্যতার ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ
© 2026 Thebookcenterbd All rights reserved













Reviews
There are no reviews yet.