সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Bangali O Bangla Sahitya – 2y Khondo
by Ahmad Sharif
Author: আহমদ শরীফ
Publisher: নিউ এজ পাবলিকেশন্স
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স
Country: Bangladesh
Language: Bangla
“বাঙালী ও বাঙলা সাহিত্য” ডক্টর আহমদ শরীফের অতি সুখ্যাত গ্রন্থ। মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক এই গ্রন্থটি তাঁর গবেষণা, বিদ্যাবত্তা ও পাণ্ডিত্যের নিদর্শন। বাঙালীর ইতিহাস, নৃতত্ত্ব, ধর্মদর্শন, ভাবসাধনা, সাহিত্য, সংস্কৃতি, সামাজিক-রাজনৈতিক অভিপ্রায় ইত্যাদি প্রসঙ্গ আহমদ শরীফের বিদ্যাভাবনার প্রিয় বিষয়। স্বতঃপ্রণোদিত হয়েতো বটেই, তাছাড়া সুদীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সাহিত্যের ইতিহাস পাঠনের সূত্রে ঐ বিষয়গুলি নিয়ে গভীরভাবে ভেবেছেন তিনি। এই সঙ্গে যুক্ত হয়েছে মধ্যযুগের বাংলা পুথির গবেষণা। পিতৃব্য আবদুল করিম সাহিত্য বিশারদের সংগৃহীত বহু পুথির পাঠচর্চা, সম্পাদনা ও গবেষণা করে আহমদ শরীফ সাহিত্যের যে উপকরণ লাভ করলেন তা দিয়ে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস পুনর্গঠনের অন্তর্তাগিদও অনুভব করলেন। এরই ফল ‘বাঙালী ও বাঙলাসাহিত্য’। বলাবাহুল্য, ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বিশ্লেষণমূলক পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ। পুস্তকটি এই সত্য প্রতিষ্ঠিত করেছে যে, আধুনিক বাংলা সাহিত্যের মতো মধ্যযুগের বাংলা সাহিত্য ও হিন্দু-মুসলমানের মিলিত সাহিত্য।
বাঙালী ও বাঙলা সাহিত্যের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে ডিসেম্বর ১৯৭৮ সনে, আর দ্বিতীয় খণ্ডের প্রকাশ হয়েছে ডিসেম্বর ১৯৮৩ সনে। দুই খণ্ডের মুদ্রিত সংখ্যা ফুরিয়ে যায় ক্রমশ। জীবদ্দশায় একদিন ডক্টর আহমদ শরীফ আমাকে ডেকে বললেন, নিউ এজ পাবলিকেশন্স বইটি প্রকাশ করতে চায়, আমি সম্মতি দিয়েছি, তুমি বইটির মুদ্রণ দেখে দিও।
Related products
তুই বৃষ্টি হয়ে নামিস আমার মন খারাপের দিনে
দেশভাগের দুটি উপন্যাস
লোক লোকান্তর
শব্দের রুপকথা
© 2026 Thebookcenterbd All rights reserved



















Reviews
There are no reviews yet.