সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-51%

উসূলুল ফিকহ : ইসলামি আইনের উৎস

Original price was: ৳ 650.00.Current price is: ৳ 320.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Usulul Fiqh : Islami Ainer Utsa
by Dr. Mohammad Nasir Uddin
Author: ড. মোহাম্মদ নাছির উদ্দীন
Publisher: মাকতাবাতুল হাসান
Category: ইসলামি গবেষণা
ISBN: 9789842922701
Edition: 1st Published, 2025
Number of Pages: 288
Country: Bangladesh
Language: Bangla

Description

“উসূলুল ফিকহ : ইসলামি আইনের উৎস” ড. মোহাম্মদ নাছির উদ্দীন রচিত একটি প্রামাণ্য গবেষণাধর্মী গ্রন্থ ইসলামি আইনের বিস্তারিত দলিলসমূহ থেকে আহরিত মানবজীবনের সর্বক্ষেত্রে ইসলামি শরিয়তের বিধিবিধানসংক্রান্ত জ্ঞানকে ফিক্হ বলে। ফিক্‌হশাস্ত্রের মূলনীতি ও উৎসসমূহের নাম উসূলুল ফিক্‌হ। যার মাধ্যমে ফিক্‌হশাস্ত্রের শাখাপ্রশাখাসমূহ ও তার অনুকূলে প্রদত্ত দলিলগুলোর প্রামাণ্য অবস্থা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। এই জ্ঞান ইসলামি আইন বোঝার চাবিকাঠি। ইসলামি ফিক্হ ও ইসলামের সামগ্রিক কর্ম ও বিধান সম্পর্কে জানতে হলে অবশ্যই উসূলুল ফিক্‌হ শাস্ত্র অধ্যয়ন করা জরুরী।এ গ্রন্থে ইসলামি আইনের উৎস আদ্যোপান্ত আলোচনা করা হয়েছে। কুরআন ও সুন্নাহ কীভাবে বিধান বর্ণনা করে? ইজমা, কিয়াস, পূর্ববর্তী উম্মতদের শরিয়ত, মাসলাহা মুরসালাহ, সাদ্দুয যারায়ি, উরফ বা প্রথা, মাযহাবুস সাহাবী, ইসতিহসান ও ইসতিসহাব প্রভৃতির তত্ত্ব, তথ্য, প্রয়োগপদ্ধতি এবং কোনটি মৌলিক ও স্বতন্ত্র দলিল, কোনটি অনুগামী ও নির্ভরশীল, কোনটি সম্পূরক আর কোনটি ইজতিহাদী তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। এ ছাড়াও ইজতিহাদ, তাকলীদ, তালফীক, উসূলুল ফিক্‌ শাস্ত্রের পরিচিতি, বিষয়বস্তু, লক্ষ্য-উদ্দেশ্য এবং উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়েছে।প্রতিটি বিষয়ের প্রাসঙ্গিকতা স্বীকৃত গবেষণা-রীতিনীতির আলোকে নিরপেক্ষভাবে মৌলিক ও আধুনিক নির্ভরযোগ্য গ্রন্থাবলির সাহায্যে সহজভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “উসূলুল ফিকহ : ইসলামি আইনের উৎস”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account