লেখক : ডা. মো. জাহাঙ্গীর হোসেন
প্রকাশনী : হুদহুদ প্রকাশন
বিষয় : ইসলামি গবেষণা
পৃষ্ঠা : 151, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2023
আইএসবিএন : 987984811184
প্রযুক্তির বিকাশের সাথে সাথে নতুন প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় তারা ধর্মকে সেকেলে মনে করে, অথচ ইসলামই একমাত্র জীবনব্যবস্থা, যা বিজ্ঞানের সাথে সমন্বিত। আজ বিজ্ঞানের যে আবিষ্কার আমাদের চমকে দিচ্ছে, ইসলাম তা দেড় হাজার বছর আগেই বলে দিয়েছে।
কুরআনের প্রায় এক হাজার আয়াতে (৬.১%) বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে। মহাবিশ্বের সৃষ্টি, ভ্রূণতত্ত্ব, পদার্থবিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞানসহ নানা বিষয়ে কুরআনের দৃষ্টিভঙ্গি এতটাই নিখুঁত যে আধুনিক বিজ্ঞানও তার সত্যতা স্বীকার করছে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের নতুন প্রজন্ম এসব বিষয়ে জানার সুযোগ পায় না। তারা ইসলামকে শুধু সংস্কার বা কুসংস্কারের চশমায় দেখে।
এই সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন জ্ঞান-বিজ্ঞানের আলোকে ইসলামকে উপস্থাপন করা। “তুমি কি তোমার রবকে চেনো?” বইটি সে কাজটিই করেছে। এটি এমন এক সংকলন, যেখানে কুরআন ও বিজ্ঞানের সমন্বিত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। বিজ্ঞানমনস্ক পাঠকদের জন্য এটি এক অনন্য গ্রন্থ, যা তাদের ঈমানকে মজবুত করবে এবং ইসলামের প্রতি গভীর ভালোবাসা জন্মাবে, ইন শা আল্লাহ।
Related products
আমল ধ্বংসের কারণ
বিজয়ের দিনে: অনুপ্রেরণার এক স্মারক
বিশ্বাসের স্বাধীনতা
যে গল্প রাসূল (সা.) শুনিয়েছেন
© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.