লেখক : ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (র)
প্রকাশনী : হুদহুদ প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদক : মাওলানা ফয়জুল্লাহ নোমান
পৃষ্ঠা : 104, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published, 2020
আইএসবিএন : 987-984-818-129, ভাষা : বাংলা
“মুখের ওপর লাগাম” আল্লাহ তা’আলা বলেন-
مَا یَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَیْهِ رَقِیْبٌ عَتِیْدٌসে যে কথাই উচ্চারণ করে, (তা লিখে রাখার জন্য) তার নিকট একজন পর্যবেক্ষণকারী (ফেরেশতা) প্রস্তুত থাকে। [কাফ : ১৮]তিনি আরও বলেন-
اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِনিশ্চয় তোমার রব পর্যবেক্ষণরত আছেন। [ফজর (৮৯): ১৪]জেনে রাখুন যে, প্রত্যেক ওই সত্তা, যে তার নিজ কৃতকর্মের জন্য দায়ী (মুকাল্লাফ), তাকে অবশ্যই সর্বপ্রকার কথাবার্তায় নিজ জবানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে যা বলায় ফায়দার পরিমাণ অধিক, তার কথা ভিন্ন। উকবা বিন আমের বলেন, “আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল! মানুষ কিভাবে মুক্তি পায়?’ তিনি উত্তর দিলেন- أَمْسِكْ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلٰى خَطِيْئَتِكَতোমার জিহ্বাকে সংযত করো, তোমার ঘরে অবস্থান করো এবং তোমার পাপের জন্য কাঁদো।হে মানবজাতি! আপনাদের জিহ্বাকে সংযত রাখুন এবং একে আপনাদের দংশন করার সুযোগ দেবেন না। কারণ এটা আসলে একটা সাপ। কত মানুষ এমন পড়ে আছে কবরজগতে, যারা তাদের জবানের হাতে নিহত হয়েছে! যে-ই (বিচারদিবসে) তার সাক্ষাৎকে ভয় করে সে আসলেই সাহসী। [আলউসুল ওয়াল ফুতুহাতুর রাব্বানিয়্যা]
Related products
আমার দুআ আমার যিক্র [ফ্লাশকার্ড]
নারীর পরিচয় : নানান চোখে নানান আয়নায়
পারিবারিক সংকটে নবিজির উপদেশ
বিজয়ের দিনে: অনুপ্রেরণার এক স্মারক
© 2026 Thebookcenterbd All rights reserved










Reviews
There are no reviews yet.