“শ্রীমদ্ভাগবত” হিন্দু ধর্মীয় সাহিত্যের এক অমূল্য রত্ন, বর্তমান সংস্করণে মূল গ্রন্থের অনুসরণে বহু নূতন অধ্যায় পুনর্যোজিত হইল; এবং কোন কোন অধ্যায়ও আবার নূতনভাবে লিখিত হইল। অনাবশ্যক এবং অপ্রাসঙ্গিক বোধে পূর্বে যে সমুদয় অংশ সংক্ষেপিত করা হইয়াছিল, আলোচ্য সংস্করণে তাহাদেরও পূর্ণাঙ্গ রূপদান করা হইল। তা ছাড়া পরিশেষে অতি সহজ ভাষায় গল্পচ্ছলে ও নানাপ্রকার চিত্রের সাহায্যে ভাগবতপুরাণের সম্পূর্ণ গল্প দেওয়া হইয়াছে। ফলে গ্রন্থের আকৃতি অনেকখানি বৃদ্ধি পাইয়াছে-গ্রন্থ-মূল্যও এই কারণে নামমাত্র বর্দ্ধিত হইল। বর্তমান সংস্করণ প্রস্তুত-ব্যাপারে যাঁহাদের নিকট হইতে অকৃপণ সহায়তা লাভ করিয়াছি:-শ্রীরাধাগোবিন্দ নাথ, শ্রীমাধবদাস সাংখ্যতীর্থ, শ্রীনৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় সাহিত্যরত্ন, শ্রীকৃষ্ণচন্দ্র পণ্ডিত, শ্রীসজনীকান্ত দাস, পণ্ডিত রামরতন সাংখ্যতীর্থ, অধ্যাপক সত্যেন্দ্রনাথ সেন প্রভৃতি। ইঁহাদের সক্রিয় সহায়তায়ই আমরা বাঙ্গালী ভক্তজনমানসে এই ভাগবত-কুসুম ফুটাইয়া তুলিতে সক্ষম হইয়াছি। অতএব এই বিবুধমণ্ডলীর নিকট আমরা চিরকৃতজ্ঞ। আপনার ব্যক্তিগত লাইব্রেরি বা ধর্মীয় সংগ্রহে যুক্ত করার মতো একটি মূল্যবান গ্রন্থ—”শ্রীমদ্ভাগবত”।
Reviews
There are no reviews yet.