সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Shikkhay Gobeshona
Professor Md. Mujibur Rahman
Author: প্রফেসর মোঃ মুজিবুর রহমান
Publisher: প্রভাতী লাইব্রেরি
Category: ইঞ্জিনিয়ারিং ও ভর্তি প্রস্তুতির (বিএড, এমএড,বিপিএড)
Edition: 1st Published 2020
Country: Bangladesh
Language: Bangla
শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধনের জন্য দরকার নিত্যনতুন জান অনুসন্ধান ও আহরণ করা। এট করা যায় ব্যাপক চর্চা ও গবেষণার মাধ্যমে। আজ পর্যন্ত সারা দুনিয়ায় যত জ্ঞানের আবিষ্কার ও উদ্ভব ঘটেছে তার সবগুলোর পেছনে রয়েছে অনুসন্ধিৎসু ব্যক্তিদের নিরন্তর ও সযত্ন প্রয়াস। যারা নিরলস পরিশ্রম করে জ্ঞান চর্চা করেছেন, যারা নতুন নতুন জ্ঞানের আবিষ্কার করেছেন তাদেরকেই বলা হয় গবেষক। বিশ্বের উন্নয়নের গতি অব্যাহত রাখতে হলে যে কোন শিক্ষার্থীকেই জ্ঞানের নিরলস চর্চাকারী হতে হবে। যে ব্যক্তি যত বেশি জ্ঞানের চর্চা ও অনুসন্ধান করবেন তিনি তার পেশায় তত বেশি সফল হবেন। এ উদ্দেশ্য সামনে রেখে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যেও পরিবর্তন আনতে হচ্ছে। এই পরিবর্তনের সূত্র ধরে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৭ শিক্ষাবর্ষ থেকে বিএড কোর্সে নতুন পরিসরে এক বছর মেয়াদি নতুন শিক্ষাক্রম প্রবর্তন করা হয়ে
নতুন শিক্ষাক্রমে শিক্ষায় গবেষণা (Research in Education) বিষয়টি আবশি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান বইটি সর্বশেষ পরিমার্জিত সিলেবাস অনুসা রচিত। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে অভিহিত করা হয়। এ কারণে শিক্ষকদের পেশাগত নৈপুণ্য ও দক্ষতা উন্নয়নের জন্য তাদের প্রয়োজন যুগোপযোগী ও সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জন। গবেষণার মাধ্যমে এ কাজটি সহজ ও উন্নত করা যায়। এই প্রেক্ষাপটে শিক্ষায় গবেষণা বইটি গবেষণার আধুনিক ধ্যান-ধারণা সম্বলিত গবেষণামুখী শিক্ষার্থী ও শিক্ষক তৈরির সহায়ক হবে বলে আমার বিশ্বাস। বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত পাঠ্যসূচি অনুযায়ী প্রণীত হলেও এটি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সের প্রশিক্ষণার্থীদেরও কাজে আসবে বলে আমি মনে করি। স্বল্পতম সময়ের মধ্যে এই বইটি লেখার কারণে এবং অসাবধানতাবশত বইটিতে কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি থাকা খুবই স্বাভাবিক। তাই পরবর্তী সংস্করণে বইটির আরও মান উন্নয়নের লক্ষ্যে সহৃদয় পাঠকদের আন্তরিক পরামর্শ কামনা করছি। বইটি রচনায় যারা নিরন্তর উৎসাহ দিয়েছেন এবং যেসব লেখকের মূল্যবান গ্রন্থ হতে সহযোগিতা নেওয়া হয়েছে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রভাতী লাইব্রেরির স্বত্বাধিকারী জনাব মোঃ আবুল কাশেম বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন। এ জন্য তাঁর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বইটি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপকারে আসলে আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
Related products
A Self Tutor for R Cadet English
| Title | : | এ সেলফ টিউটোর ফর ক্যাডেট ইংলিশ by এফ.এম. নজরুল ইসলাম |
| Author | : | F.M. Nazrul Islam |
| Publisher | : | Nafis Book Depot |
| Category | : | স্কুল-কলেজ-মাদ্রাসা বই |
| Edition | : | 8th, January 2026 |
| Number of Pages | : | 880 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
অভিযাত্রী বাংলা সাহিত্য ও ব্যাকরণ [লিখিত ও এমসিকিউ] সংস্করণ (২০২৫ – ২০২৬)
মিহির’স GK ফাইনাল সাজেশন ২০২৬
| Title | : | Mihir's GK Final Suggestion (2026) by M.A. Mottalib Mihir |
| Author | : | এম এ মোত্তালিব মিহির |
| Publisher | : | Mihir's Publication |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 27th, January 2026 |
| Number of Pages | : | 184 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
শীকর বাংলা প্রশ্ন-পাঠ (প্রিলি ৫০তম বিসিএস)
© 2026 Thebookcenterbd All rights reserved















Reviews
There are no reviews yet.