সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Shadharon Juktibidya
by Professor Dr. Ramdulal Roy
Author: প্রফেসর ড. রামদুলাল রায়
Publisher: সুরভী পাবলিকেশন
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স
Edition: 1st Published 2015
Number of Page: 160
Country: Bangladesh
Language Bengali,
আধুনিক যুক্তিবিদ আই.এইম, কপির-র Introduction to Logic গ্রন্থটি একটি জনপ্রিয় ও বহুল পঠিত গ্রন্থ। পাশ্চাত্যের বিভিন্ন দেশে প্রাচ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে গ্রন্থটি টেক্সট বই হিসেবে পড়ানো হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও এর ব্যতিক্রম নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়ে এই গ্রন্থটি টেক্সট বই হিসেবে সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যলয়ে পড়ুয়া অনেক ছাত্র-ছাত্রীই ইংরেজি ভাষায় দক্ষ না হওয়ায় ইংরেজিতে লেখা এই বইটি সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পারে না। বি.এ অনার্স ক্লাসে পড়ানোর সময় আমি এই বিষয়টি বিশেষভাবে উপলব্ধি করেছি। সেই সময় ছাত্র-ছাত্রীদের অনুরোধে তাঁদের চাহিদা মত বইয়ের কিছু অংশ অনুবাদ করে দিতে হয়েছে। তখন থেকেই আমার মনে হয়েছে ছাত্রছাত্রীদের জন্য “সাধারণ যুক্তিবিদ্যা” এই বইটির একটি অনুবাদ গ্রন্থ থাকা উচিত। কিন্তু আমার জানা মতে, বাংলাদেশে আই.এম. কপির এই গ্রন্থের কোন অনুবাদ হয়নি। আমি অনেক দ্বিধা-দ্বন্দ্বে আবর্তিত হওয়ার পর যুক্তিবিদ কপির গ্রন্থটি অনুবাদের কাজে হাত দেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কপির বইয়ের ষষ্ঠ সংস্করণের আটটি অধ্যায় অন্তর্ভুক্ত হয়েছে। আমি কপির বইয়ের নির্বাচিত এই আটটি অধ্যায়ের অনুবাদ করতে মনস্থ করি। কিন্তু সমস্যা দেখা দেয় বর্তমানে কপির বইয়ের একাদশ এমন কি ত্রয়োদশ সংস্করণ বাজারে পাওয়া যাচ্ছে। কপির বইয়ের নতুন সংস্করণে কয়েকটি অধ্যায়ে পরিবর্তন আছে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুসরণ করতে গিয়ে আমি কয়েকটি অধ্যায় পঞ্চম সংস্করণ থেকে নিয়ে নিয়েছি এবং বাকি অধ্যায়গুলো কপির বইয়ের ভারতীয় নবম সংস্করণ থেকে নিয়েছি। কপির গ্রন্থের প্রথম খণ্ডের ভাষা অংশ থেকে প্রথম পাঁচটি অধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম অধ্যায়ে ভূমিকা, যুক্তিবিদ্যা কী, হেতুবাক্য ও সিদ্ধান্ত, অবরোহ ও আরোহ, সত্যতা ও বৈধতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
Related products
Tutor English (June 2026)
প্রিসেপটর্স টেক্সট বুক রিভিউ (এপ্রিল ২০২৬)
প্রিসেপটর্স মডেল টেস্ট ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ
শীকর বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন-পাঠ
© 2026 Thebookcenterbd All rights reserved












Reviews
There are no reviews yet.