সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: School Programming with Python
by Md. Hasan Ul Bari
Author: মোঃ হাসান উল বারী
Publisher: ট্যালেন্ট পাবলিকেশন্স
Category: কম্পিউটার প্রোগ্রামিং
Edition: 1st, Published 2025
Number of Page: 178
Country: Bangladesh
Language: Bangla
আজকের যুগ তথ্যপ্রযুক্তির যুগ। কম্পিউটার কেবল খেলা বা ইন্টারনেট ব্যবহারের জন্য নয়, বরং এটি দিয়ে নতুন কিছু তৈরি করা, সমস্যার সমাধান করা এবং ভবিষ্যৎ গড়ে তোলার অসাধারণ হাতিয়ার। সেই জন্য প্রোগ্রামিং শেখা এখন অত্যন্ত প্রয়োজনীয়। পাইথন প্রোগ্রামিং একটি সহজ, আধুনিক ও জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। এই বইয়ে খুব সহজ ভাষায় পাইথনের মৌলিক ধারণাগুলো উপস্থাপন করা হয়েছে, যাতে স্কুল শিক্ষার্থীরাও সহজে বুঝতে পারে এবং নিজের হাতে প্রোগ্রাম লিখে আনন্দ পেতে পারে। স্কুল প্রোগ্রামিং উইথ পাইথন বইটি হলো এমন একটি সহায়ক পাঠ্য, যেখানে সহজ ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং শেখানো হয়েছে। এতে ধাপে ধাপে পাইথনের মৌলিক বিষয়গুলো যেমনঃ ভেরিয়েবল, ইনপুট-আউটপুট, শর্ত (if-else), লুপ (for,while), লিস্ট, ফাংশন ইত্যাদি শেখানো হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে, স্কুল প্রোগ্রামিং উইথ পাইথন বইটির প্রতিটি অধ্যায়ে অনেক অনেক উদাহরণ ও অনুশীলনী দেওয়া হয়েছে। এগুলো চেষ্টা করলে শিক্ষার্থীরা শুধু প্রোগ্রামিং নয়, বরং যৌক্তিকভাবে চিন্তা করা, সৃজনশীলতা বাড়ানো এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করবে। আমাদের বিশ্বাস, এই বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির জগতে আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যাবে এবং একদিন নিজেরাই নতুন কিছু আবিষ্কার করতে পারবে।
Related products
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (Fourth Year)
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (M.A)
প্রিসেপটর্স মডেল টেস্ট ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ
বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১)
© 2026 Thebookcenterbd All rights reserved















Reviews
There are no reviews yet.