সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৬০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Quran O Hadiser Aloke Kobira Gunah
by Imam Az-Zahabi
Author: ইমাম আযযাহাবী
Publisher: মদিনা ভিলেজ
Category: ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল
Edition: 1st, Published 2026
Number of Pages: 219
Country: Bangladesh
Language: Bangla
ইসলামে কবিরা গুনাহ বা বড় পাপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন এবং এসব পাপ থেকে বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘কবিরা গুনাহ’। মূল গ্রন্থটি রচনা করেছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও মুহাদ্দিস আল্লামা হাফিজ শামসুদ্দীন মুহাম্মদ আহমদ ইবনে উসমান আয-যাহাবী (রহ.)। গ্রন্থটির বাংলা অনুবাদ ও সম্পাদনা করেছেন মাওলানা মো. রেজাউল করিম। এতে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মানুষের জীবনে সংঘটিত বিভিন্ন বড় পাপ, সেগুলোর ভয়াবহ পরিণতি এবং তা থেকে বেঁচে থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে। শিরক, অন্যায়ভাবে হত্যা, জাদু, নামাজে অবহেলা, পিতা-মাতার অবাধ্যতা, ব্যভিচার, সুদ, ঘুষ, মিথ্যা, প্রতারণা, অহংকার, গিবতসহ অসংখ্য কবিরা গুনাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। “কুরআন ও হাদিসের আলোকে কবীরা গুনাহ” বইটি পাঠককে নিজের ভুল-ত্রুটি চিহ্নিত করতে, পাপাচার থেকে সতর্ক থাকতে এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনায় সচেতন হতে সহায়তা করবে। আত্মশুদ্ধি, নৈতিক চরিত্র গঠন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জনে আগ্রহী প্রত্যেক মুসলিমের জন্য “কুরআন ও হাদিসের আলোকে কবীরা গুনাহ” বইটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পাঠ্যগ্রন্থ।
Related products
মুখের ওপর লাগাম
রামাদানের ডাক
সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজাবের বিধিবিধান
© 2026 Thebookcenterbd All rights reserved












Reviews
There are no reviews yet.