প্রিয় শিক্ষার্থী,
HSC পরীক্ষার প্রস্তুতি হোক গোছানো ও পূর্ণাঙ্গ বিগত বছরগুলোর HSC পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়—৭৫–৮৫% বহুনির্বাচনি এবং ৮০–৯০% সৃজনশীল প্রশ্ন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পূর্বের HSC পরীক্ষার প্রশ্ন থেকেই এসেছে। তাই এই বইতে HSC ২০২৫ সহ বিগত ১০ বছরের (২০১৫–২০২৫) সকল বোর্ডের নির্ভুল প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে, যা অনুশীলনের মাধ্যমে তোমরা বুঝতে পারবে HSC পরীক্ষায় সচরাচর কোন ধরনের প্রশ্ন আসে এবং তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে।
“Physics 2nd Paper – HSC 2026 Made Easy” বইটিতে রয়েছে—
১. Board Analysis:
এখানে বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখানো হয়েছে—অধ্যায়টি সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অধ্যায়টি থেকে HSC পরীক্ষায় সাধারণত কতটি বহুনির্বাচনি (MCQ) ও কতটি সৃজনশীল (CQ) প্রশ্ন আসে, তার একটি চিত্র উপস্থাপন করা হয়েছে; যা দেখে তোমরা ধারণা পাবে HSC পরীক্ষায় অধ্যায়টি থেকে কতটি MCQ ও CQ আসতে পারে।
২. Chapter Analysis:
HSC পরীক্ষার জন্য কোনো অধ্যায়ের সবগুলো টপিক সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। কোন কোন টপিক থেকে সচরাচর প্রশ্ন আসে, সেই বিশ্লেষণ করা হয়েছে এই অংশে। এখানে তোমরা জানতে পারবে—অধ্যায়ের কোন কোন Topic HSC পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ।
৩. CQ’s Illustrative Answers:
সাধারণত HSC পরীক্ষার CQ প্রস্তুতির জন্য বিগত বছরের বোর্ড পরীক্ষার CQ গুলো বুঝে অনুশীলন করাই যথেষ্ট। এই অংশে HSC ২০২৫ সহ বিগত ১০ বছরের (২০১৫–২০২৫) সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের অধ্যায়ভিত্তিক সহজ, সরল ও বিশ্লেষণধর্মী নির্ভুল উত্তর দেওয়া হয়েছে। এছাড়াও প্রয়োজন অনুসারে Nice to Know, Note, ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ, Royal Tips ইত্যাদির মাধ্যমে দরকারি ও উপকারী ধারণাগুলো তুলে ধরা হয়েছে।
৪. MCQ’s Explanation:
বহুনির্বাচনি অংশে সফলতা অর্জনের লক্ষ্যে বিগত ১০ বছরের (২০১৫–২০২৫) সকল বোর্ডের HSC পরীক্ষার প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের বিশ্লেষণধর্মী ব্যাখ্যা পাঠ্যবইয়ের আলোচনার ধারাবাহিকতা অনুসারে অধ্যায়ভিত্তিক সংযোজন করা হয়েছে। এছাড়াও দুর্বোধ্য বিষয় সহজে মনে রাখার জন্য বিভিন্ন কৌশল—যেমন Shortcut Technique, Nice to Know, মনে রাখার কৌশল, Note, ছাত্র-ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ, মজার বিষয়, বিশেষভাবে লক্ষণীয় ইত্যাদি সহ Calculator Exclusive ও Royal Tips দেওয়া হয়েছে। এই বহুনির্বাচনি প্রশ্নগুলো বুঝে অনুশীলনের মাধ্যমে কেবল MCQ প্রস্তুতিই পরিপূর্ণ হবে না, বরং সংশ্লিষ্ট অধ্যায়ের গুরুত্বপূর্ণ ধারণাগুলো (Concepts) তোমাদের আয়ত্তেও চলে আসবে।
Reviews
There are no reviews yet.