সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: passive-income-with-ai
লেখক : পল্লব শাহরিয়ার
প্রকাশনী : প্রিয়মুখ
বিষয় : উদ্যোক্তা
পৃষ্ঠা : 160, কভার : হার্ড কভার, সংস্করণ : প্রথম প্রকাশ জুন ২০২৫
আইএসবিএন : 978-984-80787-7-8, ভাষা : বাংলা
প্যাসিভ ইনকাম উইথ AI
পৃথিবী বদলে যাচ্ছে। অফিসের ডেস্ক, ৯ থেকে ৫-এর চাকরি, কিংবা দোকানের ধুলোমাখা শাটার— এসবের মধ্য দিয়ে আর শুধু ইনকাম হয় না। সময় বদলেছে। আর এখন বদলাচ্ছে ইনকামের ধরন।
কয়েক বছর আগেও হয়তো কেউ ভাবেনি, একটা সফটওয়্যার— যার নাম ChatGPT— মানুষের মতো কথা বলবে, গল্প লিখবে, এমনকি ব্যবসার আইডিয়াও দেবে! AI এখন কেবল বিজ্ঞানের বিষয় নয়; এটা রুটি-রুজির অংশ হয়ে উঠেছে। আর সেই সুযোগটা সবার জন্য উন্মুক্ত।
এই বইটি লেখা হয়েছে সেই মানুষদের জন্য—
● যারা মাসের শেষে বেতন পেলেও শান্তি পান না।
● যারা মনে করেন, “আরেকটু ইনকাম থাকলে ছেলেমেয়ের জন্য ভালো কিছু করতে পারতাম।”
● কিংবা যারা একটু স্বপ্ন দেখতে চান— “ঘরে বসেই যদি আয় করতাম!”
বইটি তাদের জন্য, যারা হয়তো প্রযুক্তিতে এক্সপার্ট না, কিন্তু শিখতে চান।
যারা কোডিং জানেন না, তবু চান একটা অ্যাপ তৈরি হোক তাদের নামে।
যারা ভাবেন, “এত কিছু তো শুনি— AI দিয়ে ইনকাম, প্যাসিভ ইনকাম, কিন্তু আমার মতো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব?”
আমাদের উত্তর— হ্যাঁ, সম্ভব।
কিন্তু হ্যাঁ, বললেই সব হয় না। দরকার সঠিক পথ, সঠিক টুলস আর সহজ ভাষায় বোঝানোর জন্য যে কেউ আপনার পাশে দাঁড়িয়ে বলবে, “ভাই, চিন্তা কইরেন না। আমি আছি, ধাপে ধাপে শিখিয়ে দেব।”
এই বই সেই হাত ধরার চেষ্টা। এখানে জটিল প্রযুক্তির কথা আছে, কিন্তু কঠিন ভাষায় না। এখানে AI-এর ব্যবসার আইডিয়া আছে, কিন্তু আপনি যেন নিজের জীবনেও সেটা কাজে লাগাতে পারেন, সেভাবে ব্যাখ্যা করা হয়েছে।
আমি চেয়েছি, এমন একটি বই লিখতে—
● যেটা আপনি রাত ১১টায় ঘুমানোর আগে পড়তে পারেন।
● সকাল ৯টায় উঠে একটা নতুন ইনকাম আইডিয়া ট্রাই করতে পারেন।
● আর ৩০ দিন পর বলতে পারেন— আমিও পারি।
এই বইটা লেখার একটাই উদ্দেশ্য— আপনি যেন নিজেই নিজের ইনকামের পথ খুঁজে নিতে পারেন, AI-এর শক্তিকে কাজে লাগিয়ে।
Related products
অ্যাসিওরেন্স সাব-ইন্সপেক্টর অব পুলিশ ও সার্জেন্ট নিয়োগ গাইড
| Title | : | Assurance Sub-Inspector of Police |
| Author | অ্যাসিওরেন্স সম্পাদনা পর্ষদ | |
| Publisher | : | Assurance Publications |
| Category | : | নিয়োগ সহায়িকা |
| Edition | : | 5th, March 2026 |
| Number of Page | : | 820 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
আসাদ সাম্প্রতিক MCQ সারাবছর (আগস্ট ২০২৬)
| Title | : | Asad Latest MCQ One Year (July 2026 – July 2026) by Md. asaduzzaman |
| Author | : | মোঃ আসাদুজ্জামান |
| Publisher | : | ছন্দ পাবলিকেশন্স |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | August 2026 |
| Number of Pages | : | 96 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla |
প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট ৫১তম (সাধারণ অংশ) ও ৫২তম
মিহির’স জিকে ফাইনাল সাজেশন (জুলাই ২০২৬)
| Title | : | Mihir's GK Final Suggestion (july 2026) by M.A. Mottalib Mihir |
| Author | : | এম এ মোত্তালিব মিহির |
| Publisher | : | Mihir's Publication |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 28th, July 2026 |
| Number of Pages | : | 184 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali |
© 2026 Thebookcenterbd All rights reserved











Reviews
There are no reviews yet.