নিহোনগো ছো-মাতোমে এন৩ বাংলা ব্যাকরণ এবং বাংলা শব্দার্থ ও কানজি (১+২)by মোঃ মাহবুবুর রহমান||জাপানি ভাষা শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর ব্যাকরণভিত্তিক বই, পৃথিবীর মধ্যে জাপান একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত দেশ। এছাড়াও জাপান পৃথিবীর মধ্যে সবচেয়ে নম্র ও ভদ্র জাতি। জাপান পৃথিবীর মধ্যে অন্যতম দূর্নীতিমুক্ত দেশ। আমরা যারা জাপান যেতে আগ্রহী বা জাপনি ভাষার উপর নির্ভর করে নিজের কর্মজীবন শুরু করতে চাই তাদের জাপনি ভাষা শিক্ষা বাধ্যতামূলক। যেহেতু এটি আমাদের নিজস্ব ভাষা নয় সেহেতু এটি কঠিন মনে হবে। তবে জাপানি শব্দার্থ এবং ব্যাকরণ আমাদের বাংলা ভাষার মত। জাপানি ভাষা শেখা শুরু করতে হলে বর্ণমালা থেকে শুরু করতে হয়। জাপানি ভাষায় মোট ৫টি লেভেল রয়েছে। যেমন N5, N4, N3, N2, N1, সবচেয়ে সহজ স্তর হলো N5 এবং সবচেয়ে কঠিন স্তর হলো N1। N5 ও N4 হলো মূলত ক্লাসে শেখা প্রাথমিক জাপানি ভাষা বোঝার মাত্রা পরিমাপ করে। N1 ও N2 প্রকৃত দৈনদিন জীবনে দৃশ্যেও বিস্তৃত পরিসরের ব্যবহৃত জাপানি ভাষা বোঝার মাত্রা পরিমাপ করে। N3 হলো N1/N2 এবং N5/N4 মধ্যে একটি ব্রিজিং লেভেল। যারা জাপানে উচ্চশিক্ষা, কর্মসংস্থান, স্কিলড ওয়ার্কার ভিসা অথবা জাপানি ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য N3 NIHONGO SO-MATOME N3 (1+2) একটি অপরিহার্য বই।
Reviews
There are no reviews yet.