সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Mathematics For Economist-1
by H. S. Saiful Alam
Author: এইচ. এস. সাইফুল আলম
Publisher: নাহার পাবলিকেশন্স
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স (অর্থনীতি)
Country: Bangladesh
Language: Bangla
বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে মা-বাবার দোয়ায় অর্থনীতি (সম্মান) প্রথম বর্ষের সেশন ২০২৪-২০২৫ এর ‘অর্থনীতিবিদের গণিত-।’ বইটির নতুন সংস্করণ সম্পন্ন করেছি। শোকর আলহামদুলিল্লাহ। মাতৃভাষার প্রতি ভালবাসা, অর্থনীতির প্রতি আগ্রহ, ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা বইটি রচনা করতে আমাকে উৎসাহিত করেছে। অর্থনীতি আজ এক বিজ্ঞান। যেহেতু বিজ্ঞান সেহেতু তার চলকগুলো বিশ্লেষণের জন্য গণিত শাস্ত্রের প্রয়োজন। কাসিক্যাল যুগ থেকেই জ্যামিতির ব্যবহার চলে আসছে। পরবর্তীতে ক্যালকুলাস এর ব্যবহারের ফলে বিশ্লেষণ আরো সুবিধাজনক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। একই সময় থেকে বাস্তব তথ্যাদি বিশ্লেষণে পরিসংখ্যান বিদ্যাকেও কাজে লাগানো হচ্ছে। তাই গাণিতিক অর্থনীতি অনস্বীকার্য হয়ে পড়েছে। আমার শিক্ষক শ্রদ্ধেয় জনাব ড. মো. লিয়াকত আলী খান-এর হাত ধরেই লেখার জগতে আসা। তিনি চাইতেন আমি যেন বই লিখি। তাঁর সংস্পর্শে থেকে যা শিখেছি তা বইটিতে প্রয়োগ করার চেষ্টা করেছি। স্যার ও তাঁর পরিবারের শান্তিময় জীবন কামনা করছি। স্মরণ করছি আমার শিক্ষকদের যাঁদের শিক্ষায় আলোকিত হওয়ার চেষ্টা করে যাচ্ছি। সম্মানিত শিক্ষক ও সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বইটি রচনায় বিভিন্ন বইয়ের সহযোগিতা নিয়েছি। তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভুল সংশোধনে যথাসম্ভব চেষ্টা করেছি- এরপরও থাকলে পরবর্তী সংস্করণে তা সংশোধনে সচেষ্ট হবো। আমার ছাত্র-ছাত্রী শারমিন, মান্নান, নাজমুল, নাবিলা, আমেনা, ববি, জোবায়ের, পাবেল, করিম, শিরিন, কানিজ, রুম্পা, নাসরিন সহ আরো অনেকে প্রুফ দেখার বিষয়ে সহযোগিতা করেছে। তাদের প্রতি দোয়া রইলো। নাহার পাবলিকেশন্স এর স্বত্বাধিকারী জনাব মোঃ আব্দুল মতিন (ফরহাদ) বইটি প্রকাশ ও বাজারজাতকরণের সাহসী উদ্যোগ গ্রহণ করায় তাকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ্ পাক তাঁর মঙ্গল করুন। সুনিপুণ প্রচ্ছদ ও বর্ণ বিন্যাসের জন্য জনাব আবদুর রহিমকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সুপ্রিয় ছাত্র-ছাত্রী বইটি পড়ে বুঝে উপকৃত হলে আগামী দিনেও এমন প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করবো। সকলে সুস্থ-সুন্দর থাকুন। সুন্দরতর আগামীর প্রত্যাশায়-
Related products
A Gateway to English Literature (Imperial Edition November,2025)
CRACK BANK VIVA (June 2026)
| Title | : | ক্র্যাক ব্যাংক ভাইবা (জুন ২০২৬) by মোঃ আহসানুর হক সৈকত তালুকদার |
| Author | Md. Ahasanur Haque Saikat Talukder | |
| Publisher | : | CRACK PUBLICATIONS |
| Category | : | বিসিএস এবং চাকুরী |
| Edition | : | 6th, June 2026 |
| Number of Page | : | 330 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bengali/ English |
TBC An Exclusive Suggestion Question Bank with Answer (M.A)
প্রিসেপটর্স মডেল টেস্ট ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ
© 2026 Thebookcenterbd All rights reserved



















Reviews
There are no reviews yet.