সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-32%

জালালউদ্দিন রুমি

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 170.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title : Jalaluddin Rumi
by Sunan Khan
Author সুনান খান
Publisher : গ্রন্থিক প্রকাশন
Category : বয়স যখন ১২-১৭
Edition : 1st Published, 2026
Country : Bangladesh
Language : Bangla
Description

কিশোর পাঠকদের জন্য রচিত এই জীবনীগ্রন্থে তুলে ধরা হয়েছে বিশ্ববিখ্যাত সুফি সাধক ও কবি জালালউদ্দিন রুমি-এর অনন্য জীবনকথা। পামীর মালভূমির নীরব পাহাড়। এই পাহাড়ের বুক চিরে জন্ম নিয়েছে ভাখশ নামের এক নদী। নদীর কলতানধ্বনি আর পাহাড়ের ভাঁজে ভাঁজে শোঁশোঁ শব্দ এখানকার গ্রামকে জাগিয়ে রাখে। এর মাঝেই জন্ম নিয়েছে এক শিশু—জালাল উদ্দিন। কিন্তু তাঁর জীবন আর দশটি শিশুর মতো শান্ত নদীর ধারায় বয়ে যায়নি। অজানার পথে পিতা-মাতার হাত ধরে ছেলেবেলাতেই শুরু হয় তার দীর্ঘ এক যাযাবর যাত্রা। উজবেকিস্তান থেকে সিরিয়া, মক্কা হয়ে ইরান শেষে এসে থিতু হন আনাতোলিয়ার কোনিয়ায়। পিতৃ-মাতৃহারা হয়ে জীবন ও জীবিকার তাগিদে তিনি দাঁড়ান ধর্মশাস্ত্রের কঠিন প্রাচীরের এক পাশে। ধরা দেন এক কঠোর বিদ্বান হিসেবে। কিন্তু সময়ের স্রোত কখনো থেমে থাকে না—জীবনও তার মতোই অবিরাম বয়ে চলে। শিশু ও কিশোরকাল পেরিয়ে, আটত্রিশ বছরের এক নিঃসঙ্গ অধ্যায় শেষে, হঠাৎই ইরানের তাবরিজ থেকে আসা এক ভ্রাম্যমাণ দরবেশ তার অন্তরকে সূর্যের মতো আলোড়িত করে। এই দরবেশের নাম শামস-ই তাবরিজ—তাবরিজের সূর্য। এই সূর্যের সান্নিধ্যে ধীরে ধীরে বিদ্বান জালাল উদ্দিন ভেঙে পড়েন, আবার নতুন করে গড়ে ওঠেন। এভাবেই ধর্মতত্ত্বের শুষ্কতা থেকে উঠে আসে প্রেম ও আধ্যাত্মিকতার স্রোত। সেই স্রোত থেকে শূন্যে ভেসে ওঠে এক নতুন মানুষ—সুফি মাওলানা “জালালউদ্দিন রুমি”।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “জালালউদ্দিন রুমি”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account