সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-33%

বাংলাদেশে ইসলাম (বোর্ড বাঁধাই)

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 200.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Islam in Bangladesh (Board Binding)
by Abdul Mannan Talib
Author: আবদুল মান্নান তালিব
Publisher: Colored pencils
ISBN: 9847027500543
Edition: 1st, 2021
Number of Pages: 253
Country: Bangladesh
Language: Bangla

Description

বাংলাদেশে ইসলাম(বোর্ড বাঁধাই) by আবদুল মান্নান তালিব ।
মানব জাতি ও সভ্যতার এ দশ হাজার বছরের ইতিহাসে যথার্থ নায়কের ভূমিকা পালন করেছেন আল্লাহ প্রেরিত নবী ও রাসুলগণ। এ নবী ও রাসূলগনের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজারেরও বেশি । তাদের অধিকাংশই ছিলেন সমাজপতি , জাতীয় নেতা এবং কেউ কেউ আবার বৃহত্তম রাষ্ট্রও শাসন করে গেছেন । নবীদের পর তাঁদের প্রতিনিধিবৃন্দ তাঁদের ধারাকে অব্যাহত রেখেছেন । এভাবে মানব সভ্যতা , সংস্কৃতি ও সমাজ নবীদের শিক্ষার ভিত্তিতে বিকাশ লাভ করেছে । মানব সমাজ ও সংস্কৃতিতে যাবতীয় নৈতিক ও সত্তণাবলী এবং সদাচার নবীদের শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে । পরবর্তীকালে নবীদের শিক্ষা হতে বিচ্যুত হয়ে সমাজ ও সংস্কৃতিতে অসৎবৃত্তি ও অসত্তণাবলীর অনুপ্রবেশ ঘটেছে । মানুষের সমাজ ও সংস্কৃতি চরম পাপাচার , শিরক , মূর্তি পূজা , অন্যায় ও অসৎকর্মে আকণ্ঠ নিমজ্জিত হওয়ার পর এক পর্যায়ে এসে তা ধ্বংসপ্রাপ্ত হয়েছে । এভাবে পৃথিবীর বুক থেকে একের পর এক বিভিন্ন সভ্যতার বিলোপ সাধন হয়েছে । এভাবে হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পর মানব জাতি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে । লক্ষাধিক নবীর প্রচেষ্টা ও সাধনায় মানব সভ্যতা ও সংস্কৃতি উন্নতি ও অগ্রগতির বিভিন্ন পর্যায় অতিক্রম করে । হাজার হাজার বছরের কার্যধারা সারা বিশ্বের মানুষের মধ্যে একটা স্বাভাবিক সংযোগ ও সম্পর্ক গড়ে তোলে । ব্যবসায় – বাণিজ্যের প্রসারের ফলে সর্বত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হয় । এ অবস্থায় সারা বিশ্বে মানব সভ্যতা ও সংস্কৃতির একজন মহাসংগঠক ও স্থপতির প্রয়োজন দেখা দেয় । মহান আল্লাহ সমগ্র বিশ্ব মানবতার জন্য রহমতস্বরূপ শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে প্রেরণ করে সেই প্রয়োজনও পূর্ণ করে দেন । ইসলাম প্রচারের ক্ষেত্রে দু’টো সুস্পষ্ট ধারা লক্ষ্য করা যায় । একটি ধারা গড়ে ওঠে নবীগণের শিক্ষার ভিত্তিতে , যাকে আমরা তাওহিদবাদ বলতে পারি । আর দ্বিতীয় ধারাটি হচ্ছে নবীগণের শিক্ষা বিচ্যুত বরং তাঁদের শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহাত্মক একটি ধারা । কুরআনের পরিভাষায় একে তাগুতিবাদ বা শিরকবাদ বলা যায় । মানব জাতির ইতিহাস মূলত এ তাওহিদবাদ ও শিরকবাদের সংঘর্ষের ইতিহাস । বাংলাদেশে ইসলামের আগমনের ইতিহাসের সাথে সভ্যতার সংঘর্ষের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত । কারণ বাংলাদেশে ইসলামের ইতিহাস তাওহিদবাদ ও শিরকবাদের এক ধারাবাহিক সংঘর্ষের সুদীর্ঘ ইতিহাস । এ সংঘর্ষ আজও চলছে । অবশ্য বিশ্বের সর্বত্রই ইসলাম প্রচারের সাথে সভ্যতার এই দু’ধারার সংঘর্ষ সমানভাবে জড়িত । কিন্তু বাংলাদেশের ন্যায় কোথাও এ সংঘর্ষের ধারা এতটা তীব্র হয়ে দেখা দেয়নি। প্রখ্যাত আলিম গবেষক ও সুলেখক আবদুল মান্নান তালিব বাংলাদেশে ইসলাম গ্রন্থে সেই প্রমাণ্যতার বিস্তারিত তুলে ধরেছেন।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “বাংলাদেশে ইসলাম (বোর্ড বাঁধাই)”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account