সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-56%

হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ. এর অমর কীর্তি

Original price was: ৳ 900.00.Current price is: ৳ 400.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য
Title: Hadisshashtre Imam Abu Hanifa Rah. Er Omor Kirti
by Mawlana Muhsinuddin Khan
Author: মাওলানা মুহসিনুদ্দীন খান
Publisher: দারুল ফিকর
Category: মুসলিম ব্যক্তিত্ব
Edition: 1st Published 2026
Number of Pages: 432
Country: Bangladesh
Language: Bangla

Description

হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ. এর বিপুল খেদমত স্বত্ত্বেও নানারকম কথাবার্তা নানা সময় ছড়ানো হয়ে থাকে। সুনির্দিষ্ট করে এই ব্যাপারে উল্লেখযোগ্য কিতাব বাজারে ছিল না। আলহামদুলিল্লাহ, মুহাক্কিক আলেমে দ্বীন মাওলানা মুহসিনুদ্দীন খান এ ব্যাপারে অসাধারণ এক কিতাব রচনা করেছেন। সালাফে সালিহীন ইমাম আবু হানীফা রহ. সম্পর্কে কী বলেন, তাঁর সম্পর্কে যে সকল অভিযোগ করা হয় তার বাস্তবতা সহ সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা বিস্তারিতভাবে উঠে এসেছে। আগ্রহী পাঠকদের জন্য এটি হবে এক অনন্য উপহার। উস্তাযুল আসাতিযা মাওলানা আব্দুল মতীন হাফিযাহুল্লাহ বইটি সম্পর্কে ভূমিকাতে প্রশংসা করেছেন, মূল্যবান ভূমিকা ও দুআ দিয়েছেন। “হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ. এর অমর কীর্তি” গ্রন্থটির বৈশিষ্ট্য ও মৌলিক আলোচ্য বিষয়• সাহাবায়ে কেরামের স্মৃতিধন্য, ঐতিহ্যে মহীয়ান কুফানগরীর গোড়াপত্তন, সংক্ষিপ্ত ইতিহাস ও ইলমী অবস্থান নিয়ে মনোজ্ঞ ও তথ্যবহুল আলোচনা।• ইমাম আবু হানীফা রহ. সংকলিত সর্বপ্রথম পূর্ণাঙ্গরূপে অনুচ্ছেদভিত্তিক হাদীসগ্রন্থ ‘কিতাবুল আছার’ বিষয়ে সুস্পষ্ট ও স্বচ্ছ ধারণা।• হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ.-এর অত্যুচ্চ মাকাম ও অবস্থান নিয়ে জগৎ আলো করা বরেণ্য ইমামদের প্রাজ্ঞচিত মন্তব্য।• ইমাম আবু হানীফা রহ. ও তাঁর উচ্চ মর্যাদাপূর্ণ সুনাইয়্যাত হাদীস।• ইমাম আবু হানীফা রহ.-এর মুসনাদ সংক্রান্ত সারগর্ভ আলোচনা।• অতি মূল্যবান টীকা-টিপ্পনী ও পরিশিষ্ট সংযোজন।• হাদীস গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে ইমাম আযমের সতর্কতামূলক শর্ত ও নীতিমালা।• হাদীসশাস্ত্রে ইমাম আযমের স্বর্ণমণ্ডিত অবদান কিতাবুল আছার-এর ওপর উত্থাপিত অভিযোগের দালীলিক খণ্ডন।• কিতাবুল আছার-এর মূল সংকলক এবং এ কিতাবের সংকলন-পদ্ধতি।• কিতাবুল আছার-এর কিছু মৌলিক বৈশিষ্ট্য : একটি পর্যালোচনা।• ইমাম মুহাম্মদ রহ.-এর রিওয়ায়েতকৃত কিতাবুল আছারে ইমাম আবু হানীফা রহ.-এর উস্তাযবৃন্দ : একটি সমীক্ষা।• বিদগ্ধ হাদীসবিশারদ আল্লামা মুহাম্মাদ আবদুর রশীদ নুমানী রহ.-এর সংক্ষিপ্ত জীবনালেখ্য সংযোজন।আলহামদুলিল্লাহ! বইটি ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমদের নজর কাড়তে সক্ষম হয়েছে। হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ.-এর অবস্থান সম্পর্কে বিস্তারিত ও প্রামাণিক জ্ঞান অর্জন করতে “হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ. এর অমর কীর্তি” বইটি সংগ্রহে রাখা যেতে পারে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “হাদীসশাস্ত্রে ইমাম আবু হানীফা রহ. এর অমর কীর্তি”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account