সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-52%

হাদিসের জোনাকি পোকা

Original price was: ৳ 260.00.Current price is: ৳ 125.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Hadiser Jonaki Poka
by Maulana Al Amin Wadud
Author: মাওলানা আল আমীন ওয়াদুদ
Publisher: রিজকুন কারীম প্রকাশন
Category: বয়স যখন ৮-১২
Edition: 2025
Number of Pages: 96
Country: Bangladesh
Language: Bangla

Description

ছোট্ট বন্ধুরা! তোমরা কি কখনও গ্রীষ্মের রাতে অন্ধকার মাঠে ছোট ছোট আলো জ্বলতে দেখেছ? সেই টিমটিমে আলোগুলো কারা দেয় জানো? হ্যাঁ, সেগুলো হলো আলোকদানকারী জোনাকি পোকা-নীরব, শান্ত, কিন্তু আলো ছড়ায় নিঃস্বার্থভাবে। তারা বলে না কিছু, তবে চোখের ইশারায় যেন বলে-‘এই পথে চলো। এ পথ আলোয় ভরা।আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাদিসগুলোও ঠিক তেমন। বড় বড় কথা নয়, ছোট ছোট বাক্য- কিন্তু তাতে লুকিয়ে আছে এক অনন্য জীবনের দিশা। এই “হাদিসের জোনাকি পোকা” বইটিতে আমরা সেই হাদিসগুলো ছোটদের মনের মতো করে সাজিয়েছি-গল্পে, ছড়ায়, কথায় আর খেলাচ্ছলে। যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। সত্য বলতে হয়, মিথ্যা বলা মহাপাপ, মা-বাবাকে ভালোবাসবে, হাসিমুখে কথা বলবে, আর মানুষের প্রতি দয়া দেখাবে। তোমরা যখন এই বইয়ের পাতা উল্টোবে, তখন তোমরা পাবে এক নতুন আলোর খোঁজ। একটি সুন্দর হৃদয়ের অধিকারী শিশু-যার পানে তাকিয়ে ফেরেশতারা বলে, ‘দেখো, ওই তো আলোর ফুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মতের পাপড়ি। ’ হাদিসের জোনাকি পোকা বইটি তোমাদের হাতে তুলে দিতে পেরে আমি আনন্দিত, গর্বিত।’তোমরা জোনাকি পোকার মতো ছোট হলেও-আশা করি, এ বই তোমাদের মনের আকাশে আলো ছড়িয়ে দেবে। তোমরা আলোকিত হবে। তোমাদের আলোয় আলোকিত হবে পরিবার, সমাজ ও এই পুরো পৃথিবী। তোমাদের রইলো এক আকাশ স্নেহাশীষ দোয়া ও ভালোবাসা

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “হাদিসের জোনাকি পোকা”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account