সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: ekush-shotoker-super-power
লেখক : শায়খ হায়াতুল্লাহ হাফি
প্রকাশনী : বইপল্লি
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য
অনুবাদক : ছানা উল্লাহ সিরাজী
পৃষ্ঠা : 384, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st edition, 2024
আইএসবিএন : 978-984-93925-4-5, ভাষা : বাংলা
একুশ শতকের সুপার পাওয়ার
উম্মাহদরদি প্রতিটা অন্তর এক পবিত্র চেতনা লালন করে। যে চেতনা হৃদয় থেকে হৃদয়ে স্থানান্তরিত করতে কেউ লড়াই করে, কেউ কলম ধরে, কেউ বাগ্মিতার মসনদে বসে। সকলেই এক পবিত্র চেতনার একেকটি মূল্যবান অংশ। একটি বিনে অন্যটি অপূর্ণ। তবে পরিতাপের বিষয় হলো, বিশ্ব জুড়ে চলমান হক-বাতিলের লড়াই নিয়ে আজ এমন লোকজনও কলম ধরছে, যারা অন্তরে বিষ লালন করে। তারা না এসবের সঠিক তথ্য সংগ্রহের জন্য নির্ভরযোগ্য কোনো লোকের কাছে গিয়েছে, না সরাসরি হকের পথে লড়াইকারী কোনো মুজাহিদের লিখিত বা মৌখিক বর্ণনা শুনেছে। তারপরও তারা বুদ্ধিজীবি এবং আলোচক। জ্ঞান থাকুক আর নাই থাকুক অর্ডার এসেছে, পকেটে পয়সা পড়েছে; কিছু একটা লিখতেই হবে। এসব কথিত বুদ্ধিজীবি, বিশ্লেষক এবং কলামিস্ট নিজেদের লেখায় আপন বানোয়াটি বিদ্যার পরাকাষ্ঠা প্রদর্শন করে। টেবিলে বসে পশ্চিমা মিডিয়া থেকে শোনা খবরের ভিত্তিতে রণাঙ্গন এবং লড়াইয়ের ফলাফলের ওপর আনুমানিক প্রবন্ধ, কলাম ও পুস্তক লিখে দেয়। দাজ্জালি মিডিয়ার মিথ্যা প্রোপাগান্ডাকে মুসলমানের সামনে তুলে ধরে নিজেদের উদরপূর্তির জন্য ইহুদি-নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করে। আর সরল সহজ মুসলমান তাদের ছড়ানো বিভ্রান্তিতে পড়ে অত্যাধুনিক টেকনোলজির সরব শ্লোগানের সামনে লাচার হয়। কাফেরদের সেসব মনগড়া কিচ্ছা-কাহিনী বিশ্বাস করে, যেগুলোতে মিল্লাতের রাহবরদের আদর্শিক পরাজয় বর্ণিত হয়েছে।তাই প্রকৃত বাস্তবতা হলো হক-বাতিলের লড়াই, আন্দোলন, অভিজ্ঞতা, চাক্ষুস দেখা বিষয়গুলোকে লিখিত আকৃতি দেয়ার ক্ষেত্রে বিলম্ব করা বে-দীন লেখক এবং দাজ্জালি মিডিয়ার জন্য সত্য গোপনের দরজা খুলে রাখার নামান্তর। যার সুযোগে মগজবেচা বুদ্ধিজীবি এবং দাজ্জালের এজেন্টরা নিজেদের কলমের মাধ্যমে আগামী প্রজন্মকে ধোঁকা, চক্রান্ত, কল্পকাহিনী ও মিথ্যানির্ভর লেখার মাধ্যমে পথভ্রষ্ট করতে সফল হয়ে যাবে। আল্লাহ না করুন, যদি এমনটি হয়ে যায়, তাহলে আমাদের জন্য নিজেদেরকে ভৎর্সনা করা ছাড়া আর কিছুই করার থাকবে না।জখমি হৃদয়ের এক পবিত্র চেতনা উম্মতে মুসলিমার বিভ্রান্ত নওজোয়ানদের হৃদয়ে স্থানান্তর করার উদ্দেশ্যে অযোগ্যতার সকল দায় কাধে নিয়ে কলম নিয়ে বসা। যে চেতনা উদ্যমী নওজোয়ান কাফেলা যুগ থেকে যুগান্তরে বয়ে বেড়াবে এবং মৃতপ্রায় উম্মাহর হৃদয়ে হৃদয়ে তাওহিদের ঝড় তুলবে।
Related products
TBC An Exclusive Suggestion Question Bank with Answer and Model Test Examination 2024 – First Year (Paperback)
অ্যাসিওরেন্স সাব-ইন্সপেক্টর অব পুলিশ ও সার্জেন্ট নিয়োগ গাইড
| Title | : | Assurance Sub-Inspector of Police |
| Author | অ্যাসিওরেন্স সম্পাদনা পর্ষদ | |
| Publisher | : | Assurance Publications |
| Category | : | নিয়োগ সহায়িকা |
| Edition | : | 5th, March 2026 |
| Number of Page | : | 820 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
পূর্ববাংলার সমাজ ও রাজনীতি
| Title | : | Society and politics of East Bengal by Kamruddin Ahmed |
| Author | কামরুদ্দীন আহমদ | |
| Publisher | : | Mowla Brothers |
| Category | : | রাজনীতি বিষয়ক বই |
| ISBN | : | 984 410 297 9 |
| Edition | : | 3rd, Printing May 2022 |
| Number of Page | : | 182 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla |
ফেনম জব সলিউশন প্লাস দুই খন্ডে (জুন ২০২৬)
© 2026 Thebookcenterbd All rights reserved

















Reviews
There are no reviews yet.