সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-16%

ভাষাবিজ্ঞান ও আরবি ভাষাতত্ত্ব

Original price was: ৳ 450.00.Current price is: ৳ 380.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title Bhashabigyan O Arabi Bhashatotto
by A Q M Abdus Shakur Khondokar
Author এ কিউ এম আবদুস শাকুর খন্দকার
Publisher : একাডেমিয়া পাবলিশিং হাউজ লি: (এপিএল)
Category : অভিধান
Edition : Edition 2021
Number of Page : 374
Country : Bangladesh
Language : Bangla
Description

ভাষাবিজ্ঞান ও আরবি ভাষাতত্ত্ব বিষয়ে বাংলা ভাষায় রচিত এটিই প্রথম স্বতন্ত্র গ্রন্থ । এ-পর্যন্ত উদ্ভাবিত মানবিক জ্ঞানবিজ্ঞানের মধ্যে ভাষাবিজ্ঞান একটি মৌলিক, প্রাচীন ও সৃষ্টিশীল বিজ্ঞান। ভাষা নিয়ে প্রাচীন চীনা, ভারতীয় ও গ্রিকগণ এবং সর্বোপরি মধ্যযুগীয় আরবগণ যে ব্যাপক-বিস্তৃত গবেষণা করে গেছেন একমাত্র আধুনিক ইউরোপকেই এ ক্ষেত্রে তাদের যোগ্য উত্তরসূরি বলে মনে করা হয়। আমেরিকা এসেছে তাদের অনেক পরে। উনিশ শতকের ইউরোপে ভাষা নিয়ে যে বিশাল কর্মযজ্ঞ আরম্ভ হয় তা আরবদেশ ও আমাদের দেশে আনীত হয় বিশ শতকের মাঝামাঝি । গত শতকে আমাদের দেশে অনেক আন্তর্জাতিক মানের ভাষাবিজ্ঞানীর আবির্ভাব ঘটে এবং তাঁরা ভাষাতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব ও বাক্যতত্ত্ব নিয়ে প্রচুর গবেষণা করেন। কিন্তু স্বভাবতই সবই আবর্তিত হয় বাংলা ভাষাকে কেন্দ্র করে। বিগত প্রায় আটশত বৎসর যাবৎ এ দেশের বিপুলসংখ্যক স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ও অধীত আরবি ভাষাসংক্রান্ত বিজ্ঞানসমূহ নিয়ে গবেষণার কাজটি বরাবরের মতো আজও অনেকটা অবহেলিতই রয়ে গেছে। দেশের আরবি এবং ইসলামি পণ্ডিতগণও বিষয়টির প্রতি যথোচিত গুরুত্বারোপ করেননি। প্রধানত এ-কারণেই লেখকের এ বিনীত প্রয়াস। বইটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য, আরবি ভাষায় রচিত মৌলিক ও প্রাথমিক উৎস থেকে তথ্য সংগ্রহ এবং প্রাঞ্জল ভাষায় তা পাঠকদের সামনে উপস্থাপিত করা। গ্রন্থটির ১১টি অধ্যায়ে মোট ১১টি প্রবন্ধ স্থান পেয়েছে, যেগুলোর প্রথমটিতে আলোচিত হয় ভাষাবিজ্ঞান ও ভাষাতত্ত্ব পরিভাষা দুটির উদ্ভাবন, বিবর্তন, বিভাজন ও বর্তমান ব্যবহারের কথা। অন্যগুলোতে আলোচিত হয় আরবি ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ব্যাকরণতত্ত্ব, বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অভিধানবিদ্যা, আরবি ভাষায় কৃতঋণ শব্দ, আফ্রো-এশীয় ভাষাবংশ, বাংলাভাষা ও ব্যাকরণে আরবির প্রভাব, সিবওয়াইহ ও ইবন জিন্নির জীবন ও কর্ম, আধুনিক আরবি ভাষায় লিঙ্গের ব্যবহারে প্রচলিত ভুল প্রভৃতি বিষয় । মুতাকাদ্দিমীন বা পূর্ববর্তী আরবদের গবষণার ফলাফলের সাথে পাশ্চাত্য প্রভাবিত আধুনিক আরবদের গবেষণার ফলাফলও লেখাগুলোতে যুক্ত করা হয়েছে যথাযথ গুরুত্বের সঙ্গে। গবেষণার জন্য উর্বর ও উৎপাদনশীল কিন্তু স্বল্পকর্ষিত ও স্বল্পব্যবহৃত এ ক্ষেত্রটির প্রতি বাংলাভাষী ছাত্র, শিক্ষক, গবেষক ও অনুসন্ধানী পাঠকবৃন্দের মনোযোগ আকৃষ্ট হলে লেখকের শ্রম সার্থক হবে এবং বাংলাভাষা ও সাহিত্য এর দ্বারা উপকৃত হবে ।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ভাষাবিজ্ঞান ও আরবি ভাষাতত্ত্ব”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account