সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Bhasha-Shikkha Bangla Byakoron O
Nirmiti (Shostho Shreni)
by Prakritoj Shamimrumi Titon
Author: প্রাকৃতজ শামিমরুমি টিটন
Publisher: দি অ্যাটলাস পাবলিশিং হাউস
Category: Grammar বাংলা ও ইংরেজি
Edition: January 2026
Country: Bangladesh
Language: Bangla
“ভাষা-শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি” বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ‘বাংলা ব্যাকরণ’ ও নির্মিতি’ গ্রন্থের মেধাবী সংস্করণ। এতে এনসিটিবির। সিলেবাস ও আধুনিক বাংলা ব্যাকরণের নিয়ম যেমন অনুসৃত হয়েছে, তেমনি ব্যাকরণের নানা বিষয়ে প্রাঞ্জল উপস্থাপনে গ্রন্থটি ঝন্ধ। বর্তমান সংস্করণে বইটিকে আরও সমৃদ্ধ এবং সবদিক থেকে উৎকর্ষপূর্ণ করার জন্য বিশেষ চেষ্টা করা হয়েছে। নির্মিতি ও বিরচন অংশে সারমর্ম/সারাংশ, ভাব-সম্প্রসারণ, অনুধাবন, অনুচ্ছেদ, চিঠিপত্র এবং রচনাসমূহ আধুনিক ও তথ্য সমৃদ্ধ করা হয়েছে। ফলে বর্তমান সংস্করণে বইটির আকার অনেক বেড়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে বইটির দাম বাড়ানো হয়নি। প্রকৃতপক্ষে ভাষায় নৈপুণ্য অর্জন ও শুদ্ধভাবে ভাষা-শিক্ষার জন্যই ব্যাকরণ। ভাষার গতিশীলতা ও আধুনিক বাংলা ব্যাকরণের চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়ে ‘ভাষা-শিক্ষা: বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ গ্রন্থটিকে বৈশিষ্ট্যমন্ডিত করা হয়েছে। এই নতুনত্বের পরিচয় গুণগ্রাহী দৃষ্টিতে নিশ্চয়ই ধরা পড়বে। প্রচলিত পদ্ধতিতে শিক্ষার্থীরা ব্যাকরণ পঠন-পাঠনে না বুঝে নানা নিয়ম-সূত্র মুখস্থ করতে শুরু করে। যা শিক্ষার্থীদের ব্যাকরণ-ভীতির অন্যতম কারণ। তাছাড়া এই মুখস্থ ব্যাকরণ-শিক্ষা ভাষা-শিক্ষার জন্য দেশে কাজে আসে না। তাই শিক্ষার্থীর ব্যাকরণ-ভীতি দূর করার লক্ষ্যে এবং ব্যাকরণের বিষয় যেন শিক্ষার্থীকে ভারাক্রান্ত করে না তোলে সেদিকে লক্ষ্য রেখেই রচিত হয়েছে “ভাষা-শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি”। বইটিতে ভাষা-শিক্ষণ-স্তরের বিষয়সমূ সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থী যেন ভাষা-শিক্ষার মধ্য দিয়ে ভাষায় নৈপুণ্য অর্জন করতে পারে। সর্বোপরি, যে পরিকল্পনাটি গ্রন্থটির আদ্যন্ত প্রচ্ছন্ন, তা হল ছাত্র-ছাত্রীদের একটি নিজস্ব স্টাইল বা ভাষাশৈলী গড়ে তোলার প্রয়াস। মোদ্দাকথা গ্রন্থটিকে শিক্ষার্থীদের ভাষার ভিত গড়ে দেবার জন্য সবদিক দিয়ে সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। ছাত্রছাত্রীরা, যারা তাদের নবীন জিজ্ঞাসা নিয়ে ভাষাবোধের রাজপথে এসে পৌঁছোবার চেষ্টা করছে, তাদের সম্ভাষণ করা হচ্ছে সহজ ভাষায়, সহজ কথা সাজিয়ে তাদের আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে তাদের পাঠ্য বই ও সিলেবাসের দিকেই সব সময় দৃষ্টি রাখা হয়েছে। তবে ষষ্ঠ শ্রেণির সিলেবাসে অন্তর্ভুক্ত নয় এমন কয়েকটি বিষয় (প্রকৃতি-প্রত্যয়, উপসর্গ, সমাস ইত্যাদি) অগ্রসর শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং স্কুল-শিক্ষকদের পরামর্শে সন্নিবেশ করতে হয়েছে। যদিও এ বিষয়ে ভিন্নমত রয়েছে। আরেকটি কথা- এ গ্রন্থে আমরা ‘বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানরীতি মেনে চলেছি, তদুপরি আধুনিক বানানবিধিও অনুসৃত হয়েছে। আধুনিক বানানের ক্ষেত্রে প্রথমে একটু অনভ্যস্ত লাগতে পারে, পরে আস্তে আস্তে সয়ে যাওয়ার কথা। এখানে বলে রাখা দরকার যে, বিকল্প বানান যদি ছাত্রছাত্রীরা লেখেও, তা ভ্রান্ত বলে কেটে দেওয়ার লোভ আমাদের (শিক্ষকদের) সামলাতে হবে।
Related products
A Gateway to English Literature (Imperial Edition November,2025)
ফেনম জব সলিউশন প্লাস দুই খন্ডে (জুন ২০২৬)
বাংলা – ১৯তম নিবন্ধন – বিষয়ভিত্তিক এমসিকিউ – ভাইভা – ডাইজেস্ট কলেজ পর্যায়(প্রভাষক) – বিষয়কোড – ৪০১
বাংলা শিক্ষণ
© 2026 Thebookcenterbd All rights reserved















Reviews
There are no reviews yet.