সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-20%

পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান

Original price was: ৳ 320.00.Current price is: ৳ 256.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: ATOMIC AND MOLECULAR PHYSICS
by Md. Firoz Alam, Md. Zahirul Islam
Md. Mizanur Rahman
Author: মোঃ ফিরোজ আলম, মোঃ জহিরুল ইসলাম
মোঃ মিজানুর রহমান
Publisher: ত্রিভুজ প্রকাশনী
Category: ডিগ্রী, অনার্স, মাস্টার্স (গার্হস্থ্য বিজ্ঞান)
Edition: 10th 2022
Country: Bangladesh
Language: Bengali

Description

অনাস পার্ট-৩ শ্রেনির শিক্ষার্থীদের ২০০৯ সাল থেকে পরিবর্তিত শিক্ষা পদ্ধতির রীতিনীতি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ অনুযায়ী প্রবর্তিত নতুন সিলেবাস অনুযায়ী “পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান” নামক পুস্তকটি প্রকাশ করতে পেরে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। সময়ের বিবর্তনের মাধ্যমে যে কোন ব্যবস্থার রীতিনীতিও পরিবর্তিত হয়। তারই একটি প্রয়াস হল বর্তমান শিক্ষাব্যবস্থার পরিবর্তন। এর একটি লক্ষ্যই হলো জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা। ‘পদার্থবিজ্ঞান’ বিষয়টি অনার্সের অন্যান্য বিষয়ের তুলনায় অনেক কঠিন। কারণ এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে মেধার পাশাপাশি ‘গণিত’ বিষয়ও ভালো জানতে হয়। কেননা পদার্থবিজ্ঞানের ভাষাই হলো গণিত। আমাদের পুস্তক রচনার দীর্ঘ অভিজ্ঞতা ও সফলতার মাধ্যমে আমরা এই বিষয়টিকে শিক্ষার্থীদের সামনে সহজবোধ্য ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভালো পড়াশুনার একটি যেমন সঠিক জ্ঞান অর্জন, তেমনি আরেকটি অংশ হল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা। কারণ পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে ব্যর্থ হলে জ্ঞানের কোন মূল্য হয় না। তাই আমরা এই পুস্তকটি রচনা করার ক্ষেত্রে সিলেবাসের প্রতিটি টপিককে পরীক্ষামূখী প্রস্তুতির ভিত্তি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই লক্ষ্যে বিগত বছরগুলোর প্রতিটি প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। পদার্থবিজ্ঞান বিষয়ে উচ্চতর পড়াশুনার ক্ষেত্রে প্রতিটি বিষয়কে ভেক্টর পদ্ধতিতে আলোচনা করা আবশ্যক। বহু সমস্যার সমাধানসহ বিভিন্ন প্রাসঙ্গিক তত্ত্বকে সহজভাবে আলোচনা করা হয়েছে। “পারমাণবিক ও আণবিক
পদার্থবিজ্ঞান” এই পুস্তকটি আমাদের হ্যান্ডনোটেরই একটি বৃহৎ প্রয়াস। আমরা এই কোর্সটি অধ্যায়ণ করার সময় যে সব অংশে সমস্যার সম্মুখীন হয়েছি, সে সব ক্ষেত্রে বিস্তৃত আলোচনার চেষ্টা করেছি। উচ্চশিক্ষা অর্জনে যেমন ইংরেজী ভাষায় রচিত বইগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কোন বিষয়কে ভালো ভাবে বুঝার ক্ষেত্রে মাতৃভাষায় রচিত বইগুলোও গুরুত্বপূর্ণ। তাই সকল শিক্ষার্থীই বইটি থেকে উপকৃত হতে পারবে বলে আশা করছি।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account