“আদাবে যিন্দেগী ২য় খণ্ড” বর্তমানকালে সাধারণ মানুষ নামায-রোযাকে কিছু হলেও গুরুত্ব দেয়, পড়ার চেষ্টা করে। কিন্তু আদবকায়দা ও আখলাক-চরিত্রের দিকটির প্রতি সেইটুকুও গুরুত্ব দেয় না; কোনো ভ্রুক্ষেপই নেই এর প্রতি মানুষের। অথচ মানুষ ও মানবতার মহান শিক্ষক (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অন্যান্য বিষয়ের যেরূপ গুরুত্বের সঙ্গে শিক্ষা দান করেছেন, আদব-আখলাকের শিক্ষাও দান করেছেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে। যেই আদবগুলি মূলত মানবপ্রকৃতিরও একান্ত অনুকূলে। প্রকৃতিই দাবি করে মানব এগুলিকে গ্রহণ করবে এবং জীবনে তা বাস্তবায়ন করবে। কাজেই স্বীয় জীবনকে সফল ও মর্যাদাপূর্ণ করার জন্য এবং আল্লাহপাকের সন্তুষ্টিলাভের জন্য ইসলামী আদবকে নিজ জীবনে অবলম্বন করা এবং ইসলামী আদব-কায়দায় অভ্যস্ত হওয়া সকল মুসলিমের অবশ্যকর্তব্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবনকে সঠিক পথে পরিচালিত করতে চান—তাদের জন্য আদাবে যিন্দেগী (২য় খণ্ড) একটি অত্যন্ত উপকারী ও শিক্ষামূলক গ্রন্থ।
Reviews
There are no reviews yet.