সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-25%

প্রভাতী বি. পি. এড সহায়িকা-(১ম সিমেস্টার)

Original price was: ৳ 467.00.Current price is: ৳ 350.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title Probhati B.P.Ed Shohayika (1st Semester)
by Md. Shah Alam, Md. Fazle Azim
Author মোঃ শাহ আলম, মোঃ ফজলে আজীম
Publisher: প্রভাতী লাইব্রেরি
Category: ইঞ্জিনিয়ারিং ও ভর্তি প্রস্তুতির
(বিএড, এমএড,বিপিএড)
Edition: 5th, July 2026
Country: Bangladesh
Language: Bengali

Description

প্রভাতী বি. পি. এড সহায়িকা (১ম সিমেস্টার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের B.P.Ed (Bachelor of Physical Education) কোর্সের নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত একটি নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ। যে দেশ যত উন্নত সে দেশের শারীরিক শিক্ষাও তত উন্নত। বস্তুত সে উপলব্ধি থেকে বর্তমানে আমাদের দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে উলেখযোগ্য সংখ্যক শারীরিক শিক্ষা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক বিশ্বে শারীরিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি। তাই আমাদের শিক্ষার সকল স্তরে শারীরিক শিক্ষা সংযোজিত হয়েছে এবং এর সাথে বৃদ্ধি পেয়েছে শারীরিক শিক্ষার প্রশিক্ষণ কার্যক্রম। আমাদের দেশে বি.পি.এড কোর্সের নতুন সিলেবাস অনুযায়ী রচিত প্রশ্নোত্তরে মাতৃভাষায় লেখা পুস্তকের একান্ত অভাব রয়েছে বলে প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে এবং ভালো ফলাফলের প্রতিশ্রুতি নিয়েই প্রভাতী বি.পি.এড সহায়িকাটি প্রকাশ করতে যাচ্ছি। এ সহায়িকাটি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে সাফল্যের অফুরন্ত চাহিদা পূরণ করবে এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.পি.এড কোর্সের সিলেবাসের ওপর লক্ষ্য রেখে প্রয়োজনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে সহজ ভাষায় ব্যক্ত করতে চেষ্টা করেছি। এ সহায়িকাটি প্রণয়ন অত্যন্ত কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও কাজটি সম্পন্ন করতে পেরে মহান আলাহ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। যাঁরা এই সহায়িকাটি প্রণয়নে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যাঁদের মূল্যবান গ্রন্থ থেকে তথ্য ও তত্ত্বগত সহযোগিতা পেয়েছি তাঁদের প্রতি জানাচ্ছি আমাদের গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাচ্ছি প্রভাতী লাইব্রেরির স্বত্বাধিকারী আবুল কাশেম সাহেবকে, যাঁর প্রচেষ্টায় এর কার্যক্রম বহুদূর অগ্রসর হয়েছে। সহায়িকাটি প্রণয়নে অনাকাঙ্ক্ষিত কিছু ভুলত্রুটি থাকতে পারে সেজন্য আমি পাঠকবৃন্দের কাছে ক্ষমাপ্রার্থী। “প্রভাতী বি. পি. এড সহায়িকা-(১ম সিমেস্টার)” সহায়িকাটির মানোন্নয়নে আপনাদের মূল্যবান তথ্য ও গঠনমূলক পরামর্শ সাদরে গ্রহণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। পরিশেষে যদি সহায়িকাটি শারীরিক শিক্ষার শিক্ষক, প্রশিক্ষক ও শারীরিক শিক্ষা কলেজের প্রশিক্ষণার্থীদের উপকারে আসে তাহলে আমাদের প্রচেষ্টা ও পরিশ্রম সার্থক বলে মনে করব। আলাহ হাফেজ।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্রভাতী বি. পি. এড সহায়িকা-(১ম সিমেস্টার)”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account