সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকা য় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Education in Bangladesh
Md. Shah Alam, Md. Fazle Azim
Author: মো. ফজলে আজীম মো. শাহ আলম
Publisher: প্রভাতী লাইব্রেরি
Category: ইঞ্জিনিয়ারিং ও ভর্তি প্রস্তুতির (বিএড, এমএড,বিপিএড)
Edition: 6th July 2026
Country: Bangladesh
Language: Bangla
“বিপিএড সহায়িকা ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন কোর্স [শিক্ষাবর্ষ: ২০২৬]” যে দেশ যত উন্নত সে দেশের শারীরিক শিক্ষাও তত উন্নত। বস্তুত সে উপলব্ধি থেকে বর্তমানে আমাদের দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে উলেখযোগ্য সংখ্যক শারীরিক শিক্ষা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক বিশ্বে শারীরিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি। তাই আমাদের শিক্ষার সকল স্তরে শারীরিক শিক্ষা সংযোজিত হয়েছে এবং এর সাথে বৃদ্ধি পেয়েছে শারীরিক শিক্ষার প্রশিক্ষণ কার্যক্রম। আমাদের দেশে বি.পি.এড কোর্সের নতুন সিলেবাস অনুযায়ী রচিত প্রশ্নোত্তরে মাতৃভাষায় লেখা পুস্তকের একান্ত অভাব রয়েছে বলে প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে এবং ভালো ফলাফলের প্রতিশ্রুতি নিয়েই প্রভাতী বি.পি.এড সহায়িকাটি প্রকাশ করতে যাচ্ছি। এ সহায়িকাটি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমে সাফল্যের অফুরন্ত চাহিদা পূরণ করবে এটাই আমাদের প্রত্যাশা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.পি.এড কোর্সের সিলেবাসের ওপর লক্ষ্য রেখে প্রয়োজনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে সহজ ভাষায় ব্যক্ত করতে চেষ্টা করেছি। এ সহায়িকাটি প্রণয়ন অত্যন্ত কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও কাজটি সম্পন্ন করতে পেরে মহান আলাহ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। যাঁরা “বিপিএড সহায়িকা ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন কোর্স [শিক্ষাবর্ষ: ২০২৬]” এই সহায়িকাটি প্রণয়নে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যাঁদের মূল্যবান গ্রন্থ থেকে তথ্য ও তত্ত্বগত সহযোগিতা পেয়েছি তাঁদের প্রতি জানাচ্ছি আমাদের গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাচ্ছি প্রভাতী লাইব্রেরির স্বত্বাধিকারী আবুল কাশেম সাহেবকে, যাঁর প্রচেষ্টায় এর কার্যক্রম বহুদূর অগ্রসর হয়েছে। সহায়িকাটি প্রণয়নে অনাকাঙ্ক্ষিত কিছু ভুলত্রুটি থাকতে পারে সেজন্য আমি পাঠকবৃন্দের কাছে ক্ষমাপ্রার্থী। সহায়িকাটির মানোন্নয়নে আপনাদের মূল্যবান তথ্য ও গঠনমূলক পরামর্শ সাদরে গ্রহণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। পরিশেষে যদি সহায়িকাটি শারীরিক শিক্ষার শিক্ষক, প্রশিক্ষক ও শারীরিক শিক্ষা কলেজের প্রশিক্ষণার্থীদের উপকারে আসে তাহলে আমাদের প্রচেষ্টা ও পরিশ্রম সার্থক বলে মনে করব। আলাহ হাফেজ।
Related products
A Gateway to English Literature (Imperial Edition November,2025)
ENGLISH TUTOR (2025)
প্রিসেপটর্স প্রাইমারি ডাইজেস্ট (ডিসেম্বর ২০২৫)
ফেনম জব সলিউশন প্লাস দুই খন্ডে (জুন ২০২৬)
© 2026 Thebookcenterbd All rights reserved
![বিপিএড সহায়িকা ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন কোর্স [শিক্ষাবর্ষ: ২০২৬] বিপিএড সহায়িকা ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন কোর্স [শিক্ষাবর্ষ: ২০২৬]](https://thebookcenterbd.com/wp-content/uploads/2026/07/90-1-3.png)





















Reviews
There are no reviews yet.