লেখক : তমা রশিদ
প্রকাশনী : অধ্যয়ন
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা : 120, কভার : হার্ড কভার
ওয়ে টু কমিউনিকেট কথা বলা অনেকের কাছে সহজ মনে হতে পারে, তবে যারা কথা বলতে ভয় পায়, তারা জানে এর পেছনে কতটা চ্যালেঞ্জ থাকতে পারে। আমরা সবাই এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট এই দুটি শব্দের সাথে পরিচিত, কিন্তু প্রকৃতপক্ষে কথা বলার দক্ষতা অর্জন করতে হলে কোনো বিশেষ মনোভাবের প্রয়োজন হয় না।
আমার সেশনগুলোতে আমি প্রায়ই শুনে থাকি, “আমি কীভাবে এক্সট্রোভার্ট হব?” ব্যক্তিগত জীবনে আমি নিজেই একজন ইন্ট্রোভার্ট, কিন্তু প্রফেশনাল জীবনে আমি একজন এক্সট্রোভার্ট। এই অভিজ্ঞতা থেকেই আমি শিখেছি, যে কেউ সঠিকভাবে অনুশীলন এবং কৌশল অনুসরণ করলে কথা বলার দক্ষতা অর্জন করতে পারে।
ওয়ে টু কমিউনিকেট এই বইতে আমি কথা বলার বিভিন্ন টিপস এবং ট্রিকস শেয়ার করেছি, যা আপনাকে একজন কার্যকর কমিউনিকেটর বা উপস্থাপক হতে সাহায্য করবে। বইটি আমার জীবনের অভিজ্ঞতা, বিভিন্ন কমিউনিকেশনের বই, এবং আন্তর্জাতিক কমিউনিকেটরদের সেশনগুলো থেকে প্রাপ্ত জ্ঞানভিত্তিক।
সঠিক অনুশীলন ও কৌশলের মাধ্যমে আপনি নিজের কথা বলার দক্ষতা বাড়াতে পারেন এবং প্রফেশনাল জীবনে সাফল্য অর্জন করতে পারবেন।
Related products
এক পলকে গিট ও গিটহাব
কন্টেন্ট রাইটিং এর মহারাজা
দ্যা অ্যালকেমিস্ট
সবার জন্য পাইথন
© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.