সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: vul-jokhon-ful
লেখক : মাওলানা আল আমীন ওয়াদুদ
প্রকাশনী : রিজকুন কারীম প্রকাশন
বিষয় : বয়স যখন ৮-১২
পৃষ্ঠা : 112, কভার : হার্ড কভার
সংস্করণ : আগষ্ট ২০২৫
মুখপাতাস্নেহভাজন শিশুরা, জীবনের প্রতিটি সূর্যোদয়ের মতোই নতুন নতুন অভিজ্ঞতা আমাদের কাছে প্রতিদিন আসে-কখনো হেসে, কখনো চোখে অশ্রু নিয়ে। কিন্তু জানো কি, সেই অভিজ্ঞতার সবচেয়ে মূল্যবান শিক্ষক হলো-‘ভুল।’ হ্যাঁ, এই শব্দটি হয়তো তোমার কানে অনেকবার বাজে-ভুল করলে বকা, ভুল করলে আফসোস। কিন্তু আজ আমি তোমাকে একটি নতুন চোখ দিতে চাই, যেটা দিয়ে তুমি ভুলকে ভয় নয়-ভালোবাসা শিখবে। একটি ছোট চারাগাছ যেমন তার অস্তিত্বের জন্য মাটি চিরে বেড়িয়ে আসে-ঠিক তেমনি তোমার ছোট ছোট ভুলগুলোও তোমাকে সত্যিকারের বড় মানুষ হওয়ার পথে নিয়ে যেতে পারে। ভুল মানেই পথচ্যুতি নয়; বরং ভুল মানেই, ঠিক পথে ফিরে আসার উপলক্ষ। “ভুল যখন ফুল” এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠা যেন একেকটি আত্মজিজ্ঞাসার জানালা, যেখানে ‘ভুল’ কোনো কালো ছায়া নয়, বরং একেকটি আলোকদীপ্ত প্রদীপ-যা তোমার চিন্তা, হৃদয় ও চেতনায় নতুন নতুন বোধের জাগরণ ঘটাবে। “ভুল যখন ফুল” এই বইয়ের কথাগুলো কেবল হাসির খোরাক নয়, বরং এগুলো চিন্তার খোরাক, হৃদয়ের খাদ্য। তুমি এখানে পাবে ছোট্ট ছোট্ট ভুলের কথা, যেগুলো পরিণত হয় বড় বড় শিক্ষায়। তুমি দেখবে-কীভাবে সাহস করে নিজের ভুলকে স্বীকার করে কেউ হয়ে উঠে শ্রেষ্ঠ মানুষ। তুমি বুঝবে-ভুলের পথে হাঁটলেও, থেমে না থেকে আবার উঠে দাঁড়ানোই সত্যিকারের বীরত্ব। তোমাকে এই যাত্রায় আহ্বান জানাই। চলো, আমরা একসঙ্গে শুরু করি এই আলোর পথযাত্রা, যেখানে ভুলের মাঝেই লুকিয়ে আছে শিক্ষার গুপ্তধন। চলো, আমরা শিখি কীভাবে ‘ভুল’ হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় বন্ধু। চলো, আমরা বেড়ে উঠি-শিকড় দৃঢ় করে শিখরে পৌঁছাবার জন্য। চলো, ভুলগুলো পরিণত করি ফুল বাগানে।
Related products
A Critical Review of Introduction to Poetry
HISTORY OF BANGLADESH (1905-2005)
আফ্রিকার ইতিহাস (জুন ২০২৫)
শীকর বাংলা প্রশ্ন-পাঠ (প্রিলি ৫০তম বিসিএস)
© 2026 Thebookcenterbd All rights reserved














Reviews
There are no reviews yet.