সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-11%

Understanding Python – Volume 1

Original price was: ৳ 350.00.Current price is: ৳ 310.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Understanding Python – Volume 1
Author: দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স
Publisher: দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স
Category: নবম ও দশম (এসএসসি)
Edition: 1st, Published 2026
Number of Page: 248
Country: Bangladesh
Language: Bangla

Description

প্রোগ্রামিং বুঝতে গিয়ে মাঝেমধ্যে যাদের নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করে আর ভাবে যে ”আমাকে দিয়ে প্রোগ্রামিং হবে না”—তাদের জন্যই আমাদের এই ছোট প্রচেষ্টা। আর এই লক্ষ্য সামনে রেখেই বইটিতে পাইথন প্রোগ্রামিং একদম Basic থেকে শুরু করে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও যে কেউ নিজে নিজেই শিখতে পারে। এছাড়া এই বইটিকে আরও কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব করে তুলতে এতে যুক্ত করা হয়েছে—
➢ প্রতিটি টপিক সহজভাবে বোঝানোর জন্য একাধিক উদাহরণ, Interesting Illustration ও স্ক্রিনশট।
➢ Self-Learner-এর জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কিছু Interesting টপিক।
➢ যারা নিজ উদ্যোগে শিখতে চায়, তাদের জন্য বাস্তবভিত্তিক উদাহরণ ও চিন্তাভাবনামূলক আলোচনা।
➢ প্রতিটি অধ্যায়ের শেষে পর্যাপ্ত Exercise, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে পাঠ্যধারণা শক্ত করার পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা বাড়াবে।
➢ নবম-দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায়ের সকল টপিকের বিস্তারিত আলোচনা। একাডেমিক পরীক্ষার প্রস্তুতির জন্য Condition ও Loop-এর মতো গুরুত্বপূর্ণ টপিকগুলোর পাঠ্যবইভিত্তিক সহজ ব্যাখ্যা।
➢ বোর্ড পরীক্ষার প্রশ্নের আদলে পর্যাপ্ত Practice Problem, যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করবে।
➢ শেষ অধ্যায়ে বাস্তবভিত্তিক বিভিন্ন Project সংযোজন, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ব্যবহারিক দক্ষতা ও নিজস্ব আইডিয়া বাস্তবায়নে সহায়তা করবে।
ফলে “Understanding Python – Volume 1” বইটি যেমন পাঠ্যবইয়ের একটি কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে, তেমনি একজন Self Learner-এর জন্যও হবে একটি পূর্ণাঙ্গ Learning Guide। আমরা আশা করি, এই বইটি একদিকে শিক্ষার্থীদের প্রোগ্রামিং ভাষার প্রতি থাকা ভীতি দূর করবে, অন্যদিকে একাডেমিক পড়াশোনা ও Self-Study—উভয় ক্ষেত্রেই পাইথন প্রোগ্রামিং ভাষার প্রতি গভীর আগ্রহ ও ভালো লাগা তৈরি করবে।
সর্বোপরি, এটি তোমাদেরকে ভবিষ্যতের জন্য দক্ষ, আত্মবিশ্বাসী ও চিন্তাশীল প্রোগ্রামার হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “Understanding Python – Volume 1”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account