সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-51%

উলামা-তলাবার জন্য যিক্‌র ও নফল ইবাদাত

Original price was: ৳ 520.00.Current price is: ৳ 255.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Ulama-Talabar Jonno Zikr O Nofol Ibadat
by Maulana Muhammad Abdullah Maruf
Author: মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ মারূফ
Publisher: মাকতাবাতুল আশরাফ 
Category: ইবাদাত, আমল ও আমলের সহায়িকা
Edition: 1st, 2026
Number of Pages: 256
Country: Bangladesh
Language: Bangla

Description

আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফযল ও করমে মাকতাবাতুল আশরাফ থেকে সময়েপযোগী একটি নতুন ও গুরুত্বপূর্ণ কিতাব প্রকাশিত হয়েছে- “উলামা-তলাবার জন্য যিক্‌র ও নফল ইবাদাত” গুরুত্ব, উপকারিতা ও প্রয়োজনীয়তা।। এটি এক বাস্তবতা যে, আমাদের সালাফে সালেহীনের যে সমস্ত উক্তি থেকে ইলমে-দ্বীনের কিতাবাদির মুতালাআ ও দরস-তাদরীস প্রভৃতি যিকর, তিলাওয়াত ও কিয়ামুল লাইল থেকে উত্তম হওয়ার কথা প্রমাণিত হয়, তা থেকে কেউ কেউ ভুল বুঝাবুঝির শিকার হয়েছেন। তারা তাহাজ্জুদ ও নাওয়াফেল এবং যিকর ও ওযীফা একেবারে পরিহার করে পূর্ণ সময় তালীম ও তাবলীগে ব্যয় করা শুরু করেছেন। অথচ মহান ফুকাহা ও মুহাদ্দিসীন এবং পূর্ববর্তী ও পরবর্তী সকল আলেমের কর্মপরম্পরা দেখলে এটিই প্রমাণিত হয় যে, তাঁদের কেউই গুরুত্বপূর্ণ নাওয়াফেল তাহাজ্জুদ ইত্যাদি এবং গুরুত্বপূর্ণ আযকার ছেড়ে ইলমী কাজসমূহ অবলম্বন করেননি। বরং ইলমী যাবতীয় খেদমাতের পাশাপাশি যিকর-আযকার, তাহাজ্জুদ ও নাওয়াফেলের ধারাবাহিকতাও সমানভাবে অব্যাহত রেখেছিলেন। ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহ চল্লিশ বছর যাবৎ অবিরাম এশার ওযু দিয়ে ফজর নামায পড়েছেন। দৈনিক একবার পুরো কুরআন মাজীদ খতম করতেন। হেদায়া গ্রন্থের রচয়িতা আল্লামা বুরহানুদ্দীন মারগীনানী রাহিমাহুল্লাহু তেরো বছর নিয়মিত রোযা রেখেছেন। কাউকে তা বুঝতেই দেননি। উদাহরণস্বরূপ কেবল এই দুই মনীষীর কথা উল্লেখ করা। অন্যথায় এই ধারার প্রত্যেক মনীষীর অবস্থাই অভিন্ন। এ সিলসিলার শুরু থেকে শেষ পর্যন্ত সব বুযুর্গই এমন। তালীম ও তাআল্লুম, তাদরীস ও তাবলীগ, তাসনীফ ও তালীফের পাশাপাশি আমাদের ইলমী ও আমলী যিন্দেগী কেমন হওয়া উচিত, সে বিষয়ে আমাদের আসলাফ ও আকাবির তাঁদের বয়ান ও রচনায় সুস্পষ্ট নির্দেশনা রেখেছেন। আকাবির-আসলাফের আরবী ও উর্দু কিতাবাদি থেকে দীর্ঘ মুতালাআ ও অনুসন্ধানের পর সে নির্দেশনাগুলোই এ সংকলনে অমূল্য তোহফা আকারে তলাবায়ে কেরাম ও উলামায়ে ইযামের সমীপে পেশ করা। আরবি ও উর্দু বিভিন্ন কিতাব থেকে দীর্ঘ অধ্যয়ন ও অনুসন্ধানের মাধ্যমে সংগৃহীত নির্দেশনা ও মূল্যবান আলোচনা নিয়ে সাজানো উলামা-তলাবার জন্য যিকর ও নফল ইবাদাত উলামা, তলাবা এবং দ্বীনি ইলমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি উপকারী আমল ও আত্মশুদ্ধির সহায়ক গ্রন্থ।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “উলামা-তলাবার জন্য যিক্‌র ও নফল ইবাদাত”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account