“দ্য ওয়ে টু ওয়েলথ” আপনি কি অজান্তেই নিজের পকেট কাটছেন? আমরা সরকারকে যে কর দিই, তার চেয়ে ঢের বেশি মূল্য ঢুকাই আমাদের আলস্য, বিলাসিতা আর নির্বুদ্ধিতার কারণে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তাঁর এই কালজয়ী বইয়ে দেখিয়েছেন কীভাবে ছোট ছোট চারিত্রিক পরিবর্তন আপনাকে আর্থিক স্বাধীনতার শিখরে নিয়ে যেতে পারে। এটি কেবল টাকা জমানোর বই নয়, বরং আপনার পকেটের ‘লস্ট সোর্স কোড’ উদ্ধারের ম্যাজিক গাইড। ফাদার আবরাহামের মুখ দিয়ে ফ্র্যাঙ্কলিন এখানে শুনিয়েছেন পরিশ্রম, মিতব্যয়িতা আর সময় সচেতনতার সেই চিরন্তন মূলমন্ত্র। “দ্য ওয়ে টু ওয়েলথ” বইটির মূল আকর্ষণ: আলস্য ও বিলাসিতার ফাঁদ থেকে মুক্তির উপায়। সময়কে সম্পদে রূপান্তর করার কৌশল। শূন্য থেকে দীর্ঘমেয়াদী সম্পদ গড়ার নিখুঁত ফর্মুলা। যারা উপদেশ শুনতে চায় না, ভাগ্য তাদের সহায় হয় না। আপনি কি আজও ভুল পথে হাঁটবেন, নাকি আজই বদলে ফেলবেন আপনার আর্থিক ভাগ্যের সোর্স কোড? সিদ্ধান্ত আপনার-শুরু হোক আজ থেকেই!
Reviews
There are no reviews yet.