সানডে টাইমস এর বেস্টসেলিং লেখক আলিয়া উম্মে রাইয়ানের লেখা দ্য পাওয়ার অব দুআ গ্রন্থটি আপনাকে নিয়ে যাবে এক অনন্য আধ্যাত্মিক অভিযাত্রায়—যেখানে আপনি উপলব্ধি করতে পারবেন কীভাবে দুআর চর্চা আপনার জীবনকে আমূল পালটে দিতে পারে। এই গ্রন্থে স্থান পেয়েছে এমন কিছু ব্যক্তির জীবনের প্রেরণামূলক কাহিনি—যাঁরা দুআকে তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে আশ্চর্যজনক ফল লাভ করেছেন। এই গ্রন্থ এমন একটি হৃদয়স্পর্শী পথনির্দেশনা—যা আপনার দুআকে নতুন করে ঢেলে সাজাতে সাহায্য করবে। জীবনের কঠিন সময় ও নানা সংকটের ভেতর দিয়ে যেতে যেতে আপনি শিখবেন—কীভাবে দুআর জন্য নিজের অন্তরকে প্রস্তুত করবেন এবং কীভাবে আন্তরিকতা, আশা ও দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে মনের আকুতি তুলে ধরবেন। “দ্য পাওয়ার অব দুআ এই গ্রন্থ দুআকে একটি শক্তিশালী আত্মিক মাধ্যম হিসেবে নতুন ব্যঞ্জনায় উপস্থাপন করেছে, যা থেকে পাঠকমাত্রই উপকৃত হবেন।
Reviews
There are no reviews yet.