সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-18%

দ্য অনার্ড লেডি

Original price was: ৳ 280.00.Current price is: ৳ 230.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title : The Honored Lady
by Md. Saiful Islam
Author : মোঃ সাইফুল ইসলাম
Publisher : সুসুকস পাবলিকেশনস
Category : আত্ম-উন্নয়ন ও মোটিভেশন
Edition : August 2025
Number of Page : 112
Country : Bangladesh
Language : Bangla
Description

নারীর মর্যাদা, অধিকার ও ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা একটি চিন্তাশীল গ্রন্থ “দ্য অনার্ড লেডি”। শরীরবৃত্তীয় ও মানসিক উন্নতির মোক্ষম সময় যৌবনকাল, যার সূচনা শৈশব থেকেই। নীতি-নৈতিকতাসম্পন্ন সুস্থ জীবন গঠনে সঠিক নির্দেশনার পাশাপাশি প্রয়োজন যথাসময়ে মৌলিক চাহিদার যোগান দেওয়া। অথচ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় অর্থের গুরুত্ব বোঝাতে প্রায়ই কিছু মৌলিক চাহিদাকে উপেক্ষা করা হয়ে থাকে, কিন্তু সুস্থ্য জীবনের জন্য তা অপরিহার্য। মানুষ সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ নর-নারীকে পরিপূরক করে তাদের অধিকার ও কর্তব্য সুনির্দিষ্ট করে দিয়েছেন। দৈনন্দিন জীবনে পথ চলার নির্দেশনার পাশাপাশি সম্পত্তির ব্যবস্থাপনাও সুনির্দিষ্ট করে দিয়েছেন। অথচ সৃষ্টিকর্তার বিধানে ভুল ধরতে ব্যস্ত তার সৃষ্টিরই একটি অংশ। অভিযোগ হিসেবে উপস্থাপন করে- একই পিতা-মাতার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেরা, মেয়েদের দ্বিগুণ সম্পত্তি ভোগ করে! জীবিতাবস্থায় চার বিবি, মরলেও সত্তর হুরের আলিঙ্গনে মত্ত থাকার অধিকার পুরুষদের! যত বিধি-নিষেধ কেবল নারীর উপর! নারীদের পর্দার আড়ালে রেখে ভোগ-বিলাসিতায় মগ্ন থাকার অধিকার শুধুই পুরুষদের! পুরুষদের কল্যাণেই ধর্ম নিবেদিত! ‍ইত্যাদি অভিযোগগুলো হরহামেশা শোনা যায়। আবার মৌলিক চাহিদার কোন কোন অংশ উপেক্ষা করার প্রবণতাও প্রকটভাবে লক্ষ করা যায়। অধিকার রক্ষায় জাগতিক অনেক বিধান কিংবা ভালো পরামর্শক হন্যে হয়ে খুঁজে থাকি। কিন্তু প্রয়োজনীয় জ্ঞানার্জন ফরজ হওয়া স্বত্ত্বেও এসব বিষয়ে আমাদের উদাসীনতা চরম। ইসলামের নির্দেশাবলী বিশেষকরে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুষ্ঠু জীবনযাপনে মৌলিক চাহিদার গুরুত্ব, নারীর অধিকার ও মর্যাদা সংক্রান্ত বিষয়াদি আমাদের সমাজে সত্য-মিথ্যার সংমিশ্রণে প্রচলিত। ভ্রান্ত ধারণার কারণে স্বাভাবিকভাবেই হৃদয়ের গহীণে জমতে থাকে ক্ষোভ ও আস্থাহীনতা। অথচ প্রকৃত সত্য হচ্ছে জাগতিক যেকোন বিধানের তুলনায় ইসলাম শুধু নারীদের মৌলিক অধিকার সুরক্ষিতই করেনি বরং সম্মানিতও করেছে সবচেয়ে বেশি। পার্থিব বিষয়ের আনুষঙ্গিক গল্প ও তথ্য সংযোজন করে সম্পত্তিতে নারীর অধিকার, বিবাহ, জান্নাতী হুর, নারী- পুরুষের শালীনতা, মানুষ হিসেবে একজন নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ে পবিত্র কুরআন ও সুন্নাহ‘র আলোকে প্রিয়জনদের নিকট সংক্ষিপ্তভাবে তুলে ধরার প্রয়াসে যারা নারীর অধিকার, ইসলামি জীবনব্যবস্থা এবং সঠিক জ্ঞান অর্জনে আগ্রহী—তাদের জন্য “দ্য অনার্ড লেডি” এই বইটি একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “দ্য অনার্ড লেডি”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account