সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-25%

ঠাণ্ডা যুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 187.50.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Thanda Juddhottor Antorjatik Shomproker Itihash
by Abdul Halim
Author: আবদুল হালিম
Publisher: মাওলা ব্রাদার্স
Category: রাজনীতি বিষয়ক বই
ISBN: 984410016X
Edition: 3rd Printed, 2015
Number of Pages: 256
Country: Bangladesh
Language: Bangla

Description

“ঠাণ্ডা যুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস” বইটির ভূমিকা থেকে নেয়াঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো: আবদুল হালিম প্রণীত ‘ঠাণ্ডা যুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস’ শীর্ষক গ্রন্থটি বর্তমান বিশ্ব পরিপ্রেক্ষিতে ব্যাপকভাবে আলোচিত হবার যোগ্যতা রাখে এমন কিছুসংখ্যক বিষয়ের উপর যুক্তিপূর্ণ বিশ্লেষণে সমৃদ্ধ। বিষয়বস্তু নির্বাচন লেখকের স্ব-নির্ধারিত হলেও তিনি এতে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, কারণ ঠাণ্ডা যুদ্ধোত্তর কালের, বিশেষত একবিংশ শতাব্দীর প্রারম্ভের, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিচার্যবিষয় এটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রন্থটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল লেখক তত্ত্বীয় ও আইনগত উভয় দৃষ্টিকোণ থেকে আলোচ্য বিষয়সমূহকে পরীক্ষা করে দেখেছেন। এখানে তিনি উন্নত বিশ্বের বিভিন্ন পণ্ডিত ও গবেষকের, যাদের লেখা গ্রন্থাবলি থেকে তিনি উদারভাবে সাহায্য নিয়েছে, বিশ্ববীক্ষা থেকে ভিন্নতর তৃতীয় বিশ্বের দৃষ্টিভঙ্গি লক্ষ্যণীয়ভাবে উপস্থাপন করেছেন। এদিক থেকে বিচার করলে গ্রন্থটি অধ্যাপক হালিমের স্বাতন্ত্র ও তীক্ষ্ণ অন্তদৃষ্টিতে ভাস্বর। এ বিষয়ে কোন সন্দেহ নেই যে ঠাণ্ডা যুদ্ধোত্তর কালে ভূ-রাজনৈতিক চিন্তা ভাবনার চেয়ে ভূ-অর্থনৈতিক বিবেচনাই সকল রাষ্ট্রের, বিশেষত সমসাময়িক বিশ্বে একচ্ছত্র পরাশক্তি হিসেবে বিরাজমান মার্কিন যুক্তরাষ্ট্রের, নিকট অগ্রাধিকার পাচ্ছে। ২০০১ সনের ১১ই সেপ্টম্বরের ঘটনাবলি সংঘটিত হবার পিছনে এরূপ অনুভূতি কাজ করেছে বলে লেখকের যে বক্তব্য গ্রন্থটিতে বিভিন্ন আলোচনায় পরিস্ফুট তা অমূলক নয় বলেই মনে হয়। রাষ্ট্রসমূহের মাঝে সৃষ্ট পারস্পরিক নির্ভরশীলতার এ যুগে সমকালীন বিশ্ব ইতিহাসের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি তথা অর্থনৈতিক বিচার্যবিষয়সমূহ সম্পর্কে ন্যূনপক্ষে কাজ ঢালানো গোছের জ্ঞান রাখা প্রত্যেক শিক্ষিত ব্যক্তির অবশ্য কর্তব্য হিসেবে ধরে নিলে বর্তমান গ্রন্থটি পাঠ করে সাধারণ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুসহ অনেকে অন্তত খানিকটা উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “ঠাণ্ডা যুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account