সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-31%

সূরা কাওসারের অনুধাবন ও শিক্ষা

Original price was: ৳ 160.00.Current price is: ৳ 110.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title : Sura Kawsharer Onudhabon o Shikkha
by Nouman Ali Khan
Author : নোমান আলী খান
Publisher : মুসলিম ভিলেজ
Category : কুরআন বিষয়ক আলোচনা
Edition : 1st
Number of Page : 88
Country : Bangladesh
Language : Bangla
Description

সূরা কাওসারের অনুধাবন ও শিক্ষা হলো কুরআন তাদাব্বুরভিত্তিক একটি অনন্য গ্রন্থ, কুরআন নাযিলের মূল উদ্দেশ্যই হল তাকে বুঝা, অনুধাবন করা ও সে অনুযায়ী কাজ করা। কুরআন অনুধাবন করে পাঠ করলে পাঠকের ঈমান বৃদ্ধি পায়। প্রতিটি আয়াত ও সূরা তার মনের মধ্যে গভীরভাবে রেখাপাত করে। কারণ এসময় তার চোখ-কান-হৃদয় সবকিছু কুরআনের মধ্যে ডুবে থাকে। কুরআনের শব্দালংকার বুঝদার পাঠকের অন্তরে ঝংকার তোলে। জীবন সংশ্লিষ্ট বহু বৈধ-অবৈধ বিষয় মানুষ জানতে পারবে কুরআন অনুধাবনের মাধ্যমে। কুরআন মূর্খতা ও পথভ্রষ্টতা থেকে মুক্তি দেয়। মুমিনগণ এর মাধ্যমে অন্ধকারে আলোর পথ খুঁজে পান। অবিশ্বাসীরা নয়। কেননা মুমিনগণ কুরআনের হালাল-হারাম মেনে চলেন।
কুরআনুল কারিম মানবজাতির জন্য অমূল্য এক নিয়ামত ও পথপ্রদর্শক। আমরা মুসলিমরা প্রতিনিয়ত সালাতের মধ্যে ও বাহিরে কুরআন তিলাওয়াত করি। বিশেষ করে, আমরা প্রায়শই কুরআনের শেষ দশটি সূরা তিলাওয়াত করে থাকি। তবে সালাতে বা সালাতের বাহিরে তিলাওয়াত করার পাশাপাশি আমরা যদি সূরাগুলো নিয়ে ভাবতে শিখি এবং তা থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের জীবনে কাজে লাগাই, তাহলে কতই না ভালো হয়!
বক্ষ্যমাণ “সূরা কাওসারের অনুধাবন ও শিক্ষা” বইটি সকল ভাইবোনদের জন্য এমনই এক আয়োজন। এতে কুরআনে কারিমের সূরা কাওসারের পটভূমি, তাদাব্বুর ও শিক্ষা সন্নিবেশিত হয়েছে। আমাদের প্রাত্যহিক জীবনে এগুলো রিমাইন্ডার হিসেবে কাজ করবে ইন শা আল্লাহ।

 

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “সূরা কাওসারের অনুধাবন ও শিক্ষা”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account