সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Siria Dhongser Nepothyo-Nayok
by Sam Deggar
Author: স্যাম ডেগার
Publisher: ইন্তিফাদা বুকস
Category: আন্তর্জাতিক রাজনীতি
Translator: শাহেদ হাসান
Edition: 1st published, 2025
ISBN: 978-984-29323-2-8
Number of Pages: 612
Country: Bangladesh
Language: Bangla
‘সিরিয়া ধ্বংসের নেপথ্য-নায়ক’ বইটি আধুনিক সিরিয়ার রাজনৈতিক সংকট, স্বৈরাচারী শাসনের উত্থান এবং আন্তর্জাতিক শক্তিগুলোর জটিল ভূমিকাকে এক চমকপ্রদ বিশ্লেষণে তুলে ধরে। আরবের শাসকেরা যেন হতবাক হয়ে গিয়েছিল। শহরের রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ছিল মুক্তি আর স্বাধীনতার মিছিল। মনে হচ্ছিল জনগণের ইচ্ছার সামনে কিছুই টিকে থাকতে পারবে না। কেউ কেউ এই ঘটনাকে তুলনা করছিলেন ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে পড়া এবং পরবর্তীতে পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসনগুলো একে একে ধসে পড়ার সাথে। ধারণা ছিল, পূর্ব ইউরোপের মতোই আরব বিশ্বের কঠোর স্বৈরাচারী শাসনগুলোও একে একে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বহু আকাঙ্ক্ষিত হুররিয়াত বা স্বাধীনতা ছড়িয়ে পড়বে মরুভূমির বুনো ফুলের মতো, যেমনটি তখন দামেস্কের আশপাশে শীতের শেষে ফুটতে শুরু করেছিল। এ যেন এক আরব বসন্ত।অনেকেই ধরে নিয়েছিল, এবার পালা আসাদ পরিবারের। কিন্তু পর্দার অন্তরালে থাকা আসাদ পরিবারের শক্তিমান রক্ষাকর্তারা বিষয়টিকে ভিন্নভাবে দেখেছিলেন। বাশারের হাতে আসা একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে পরিষ্কার বলা ছিল- ‘সিরিয়ায় এরকম কিছু ঘটবে না… সবকিছুই নিয়ন্ত্রণে আছে… সিরিয়া এই অস্থিরতা থেকে মুক্ত।’কিন্তু কী হয়েছিল শেষ পর্যন্ত? আধুনিক ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী স্বৈরাচারের উত্থান, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিষ্ঠুর দমন পীড়ন এবং একটি সমৃদ্ধ দেশকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করার জলজ্যান্ত কাহিনি।
Related products
এ ক্রিটিক্যাল রিভিউ অব নির্বাচিত ইংরেজি রোমান্টিক কবিতা
প্রিসেপটর্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট ৫১ তম (জুলাই ২০২৬)
ফেনম জব সলিউশন প্লাস দুই খন্ডে (জুন ২০২৬)
শীকর বাংলা প্রশ্ন-পাঠ (প্রিলি ৫০তম বিসিএস)
© 2026 Thebookcenterbd All rights reserved










Reviews
There are no reviews yet.