সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: siratur-rasul-shikkha-o-upodesh
লেখক : ড. মুসতাফা আস সিবায়ী
প্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন
বিষয় : সীরাতে রাসূল (সা.)
অনুবাদক : আবূসামীহা সিরাজুল ইসলাম
পৃষ্ঠা : 200, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published, October 2022
আইএসবিএন : 9789849694625, ভাষা : বাংলা
সিরাতুর রাসূল : শিক্ষা ও উপদেশ (হার্ড কভার)
রাসূলুল্লাহ সা.-এর জীবনেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাই সিরাত আমাদের পাথেয়। প্রত্যেক মানুষের জন্যই সিরাতে রাসূলে রয়েছে জীবনের নির্দেশিকা। তবে দাঈদের জন্য এই নির্দেশিকা আরও বেশি বিশেষ বৈকি! সিরাতের আলো দাঈর পথচলার সার্বক্ষণিক অবলম্বন।
কোনো জনপদে আপনি দাওয়াতি কাজ করছেন, যেখানে আপনাকে প্রতিটি কদম ফেলতে হচ্ছে সন্তর্পণে— নবিজির নবুওয়তি জীবনের প্রথম তিনটি বছরের মতো। দারুল আরকামের সংগোপন তালিমগাহের মতোই আপনারা জড়ো হচ্ছেন এ সময়ের কোনো দারুল আরকামে। কিংবা দাওয়াতি ময়দানে প্রত্যাখ্যাত হয়ে, হেনস্থা হয়ে ফেরার পথে তায়েফের রক্তরঞ্জিত মানুষটিকে আপনি যেভাবে অনুভব করবেন, সেভাবে আর কেউ পারবে কি? তাই সিরাতের হৃদয়ানুভব একজন দাঈর চেয়ে বেশি আর কার হতে পারে!
অথবা কারান্তরিন মজলুম দাঈর চেয়ে কে বেশি অনুভব করতে পারবে শেবে আবু তালিবের হৃদয়বিদারক দিনগুলো? বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়াকে কালের মোটা পর্দার ওপাশে সেই তো সবচে স্বচ্ছভাবে দেখতে পাবে, যে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ময়দানে সক্রিয়!
সিরাতের ঘটনাবলির বিস্তারিত বিবরণ ও বিশ্লেষণের চেয়ে সর্বজনবিদিত ঘটনাবলি উল্লেখ করে এর থেকে ইসলামের কর্মীদের পাথেয় সন্ধান করেছেন উসতায মুসতফা আস-সিবাঈ। তিনি খুঁজে ফিরেছেন একজন দাঈ কীভাবে নবিজীবনের শিক্ষাকে ময়দানে কাজে লাগাবেন, সেই রসদ। নিছক তথ্য ও তত্ত্বাবলি উপস্থাপনের চেয়ে তিনি প্রাধান্য দিতে চেয়েছেন, দাওয়াতের কর্মীর জীবন ও পথচলায় সিরাতের প্রয়োগকে। অতএব, উসতায মুসতফা আস-সিবাঈ রচিত এ সিরাতুর রাসূল : শিক্ষা ও উপদেশ বলা যায়— দাঈর জন্য সিরাত; আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার পথে আত্মনিবেদিত কর্মীর জন্য সিরাত।
Related products
A Critical Review of Introduction to Poetry
A Self Tutor for R Cadet English
| Title | : | এ সেলফ টিউটোর ফর ক্যাডেট ইংলিশ by এফ.এম. নজরুল ইসলাম |
| Author | : | F.M. Nazrul Islam |
| Publisher | : | Nafis Book Depot |
| Category | : | স্কুল-কলেজ-মাদ্রাসা বই |
| Edition | : | 8th, January 2026 |
| Number of Pages | : | 880 |
| Country | : | Bangladesh |
| Language | : | Bangla/English |
ফেনম জব সলিউশন প্লাস দুই খন্ডে (জুন ২০২৬)
বাংলাদেশের ইসলামি রাজনীতির ব্যবচ্ছেদ
© 2026 Thebookcenterbd All rights reserved













Reviews
There are no reviews yet.