সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title : Siratur Rasul Sallallahu Alaihi Wa Sallam
by Shah Waliullah Muhaddis Dehlavi Rah
Author : শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহ
Publisher : খোয়াব
Category : সীরাতে রাসূল (সা.)
Edition : Edition 2026
Number of Pages : 80
Country : Bangladesh
Language : Bangla
দোজাহানের বাদশাহ, নবি-রাসূলগণের ইমাম, মাহবুবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনচরিত, আখলাক, অভ্যাস ও জীবনী এমন এক গুরুত্বপূর্ণ বিষয়—যা থেকে কোনো প্রকৃত মুসলমান উদাসীন থেকে নিজেকে প্রকৃত মুসলমান দাবি করতে পারে না। তাই নানা যুগে নানা ভাষায় এই পবিত্র বিষয়ের ওপর ছোটবড় অসংখ্য কিতাব রচিত হয়েছে, অদ্যাবধি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। ইনশাআল্লাহ ما همچنان درِ اول وصف تو مانده ایم আমরা এখনও আপনার প্রথম গুণ বর্ণনার মধ্যে আটকে আছি। এই ধারাবাহিকতার এক অমূল্য যোগসূত্র হলো—কুতুবে আলম, মুজাদ্দিদে জামান, মুহাদ্দিসে হিন্দ, হজরত মাওলানা শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহ.-এর ‘সুরুরুল মাহযুন’ (বাংলা ‘সিরাতুর রাসুল’) নামক ফারসি ভাষায় রচিত “সিরাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” গ্রন্থটি। যার পূর্ণ মর্ম ও বিশেষত্ব অনুধাবনের জন্য গভীর জ্ঞান ও অগাধ পাণ্ডিত্যের প্রয়োজন। তবে পাঠকমাত্রই গ্রন্থটি অধ্যয়ন করে উপলব্ধি করতে পারবে যে, বিশাল সমুদ্রসম জ্ঞানকে ক্ষুদ্র এক পাত্রে ঢেলে পরিবেশন করা হয়েছে। যেকোনো কর্মব্যস্ত-শ্রমজীবী মানুষ মাত্র এক বৈঠকেই গ্রন্থটি পাঠের মাধ্যমে নিজের অন্তরকে সিরাতের নুরে নুরান্বিত করতে পারবে। একেবারে সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও এর পূর্ণাঙ্গতা এরূপ যে—সিরাতের গুরুত্বপূর্ণ প্রায় সকল ঘটনাই “সিরাতুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” গ্রন্থটিতে ধারাবাহিকভাবে উঠে এসেছে। -মুহাম্মাদ আকিল সাবেক উস্তায, দারুল উলুম দেওবন্দ
Related products
ইসলামী ব্যাংক (ভুল প্রশ্নের ভুল উত্তর)
ঈমান শিক্ষা প্যাকেজ
কিতাবুল বুয়ু
হায়াতের দিন ফুরোলে
© 2026 Thebookcenterbd All rights reserved














Reviews
There are no reviews yet.