শর্টকাট এইচএসসি ইংলিশ গ্রামার
by এ আর সাব্বির (অর্ডার করতে BUY NOW) ক্লিক করে প্রসেস সম্পুর্ন করুন, ধন্যবাদ।
SHORT INFO
Description
“HSC Grammar” নিয়ে চিন্তিত থাকো তাহলে “Shortcut Hsc English Grammarr” বইটি যথেষ্ট, ইনশাআল্লাহ।
বইটিতে-
প্রচুর পরিমানে “শর্টকাট টেকনিক” দেওয়া হয়েছে।
সম্পূর্ণ বঙ্গানুবাদ করে দেওয়া আছে বোর্ডের প্রশ্নগুলোর।
৭০% বোর্ডের প্রশ্নেগুলোর উওর ব্যাখ্যা করে দেওয়া আছে।
প্রতিটি টপিকের ভিডিও ক্লাস দেওয়া আছে। যাতে কোনো শিক্ষকের শরণাপন্ন না হয়ে বাসায় বসে Grammar এ “৬০ এ ৬০” পেতে পারো।
এছাড়াও ২০২৪ সালের বোর্ডের প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে।
Shortcut Hsc English Grammarr
by এ আর সাব্বির
(অর্ডার করতে BUY NOW) ক্লিক করে প্রসেস সম্পুর্ন করুন, ধন্যবাদ।
Reviews (0)
Be the first to review “Shortcut Hsc English Grammarr” Cancel reply
Related products
Noun
তত্ত্বতালাশ–৪
তত্ত্বতালাশ–৪ (চতুর্থ সংখ্যা- এপ্রিল ২০২২)
By (author) মোহাম্মদ আজম
প্রথম থেকেই তত্ত্বতালাশের অন্যতম লক্ষ্য বাংলাদেশ অধ্যয়ন। এ কাজ যে আমরা খুব গুছিয়ে করতে পারছি, তা নয়। তবে কাজটা জরুরি। আগামী সংখ্যাগুলোতে আমরা এ ধরনের লেখালেখির পরিমাণ বাড়াতে চাই। আগ্রহী লেখকগণ নিজেদের পরিকল্পনার কথা জানালে কিংবা লেখায় অগ্রসর হলে আমাদের জন্য সুবিধা হয়।
ঠিক শাস্ত্র হিসাবে না হলেও বাংলাদেশ অধ্যয়নের বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও লেখালেখি জোরালভাবে শুরু হয়েছিল সাতচল্লিশের পরপরই। স্বাধীনতার পরে এ ধরনের তৎপরতা আরো বেড়েছে। রাষ্ট্রীয়ভাবে প্রতিনিয়ত যে বিপুল নথিপত্র উৎপাদিত হচ্ছে–নানা পক্ষের অসন্তোষ ও সন্দেহ সত্ত্বেও–তা নিঃসন্দেহে অন্তত প্রাথমিক উৎস হিসাবে কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও শাস্ত্র হিসাবে বাংলাদেশ অধ্যয়নের কোনো মানসম্মত ধারা গড়ে ওঠে নাই। আজকাল বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ অধ্যয়ন অনেকটা ‘ইমারজেন্স অব বাংলাদেশ’ নামের কোর্সে পর্যবসিত হয়েছে। এ অধ্যয়নের বিকাশের জন্য তা খুব কাজের হয়েছে বলে মনে হয় না।
বাংলাদেশ অধ্যয়নকে শুরু থেকেই দুটি বড় প্রতিপক্ষের চাপ সামলাতে হচ্ছে। একদিকে কলকাতার সাংস্কৃতিক ও বু্দ্ধিবৃত্তিক উৎপাদনের চাপ, অন্যদিকে উপনিবেশিতের হীনম্মন্যতার চাপ। বাংলা অঞ্চলের আধুনিকায়ন, ইতিহাসের অসংখ্য মানসম্মত ধারাবিবরণী রচনা, ভালো-মন্দ বিষয়ক দৃষ্টিভঙ্গির চলন ইত্যাদি অনেকগুলো বুনিয়াদি দিক কলকাতায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। কলকাতার সাথে অতীত-সংযোগের কারণে এর একটা বড় অংশকে বাংলাদেশের ইতিহাসের অনিবার্য অংশ বলে মনে করা সহজ ও সম্ভব। ক্ষেত্রবিশেষে তা অনিবার্যই বটে। কিন্তু কলকাতার উৎপাদনগুলোর উপর কর্তৃত্বপূর্ণ দখল কায়েম করে কিভাবে বাংলাদেশ অধ্যয়নের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা যেতে পারে, তার সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের এখানে বিকশিত হয়নি। অন্যদিকে উপনিবেশিতের হীনম্মন্যতাজনিত কারণে নিজেদের জীবন ও যাপনের দিকে গভীর অভিনিবেশের সাথে তাকানোর স্বভাবটা আমাদের ভদ্রলোক-সমাজ রপ্ত করে উঠতে পারেনি বলেই মনে হয়। ফলে যেভাবে কোনো জনগোষ্ঠীর ইতিহাসকে পাঠযোগ্য করে তুলতে হয়, যেভাবে জনগোষ্ঠীর কাছে কোনো উপাদানকে গুরুত্বপূর্ণ করে তোলা হয় বা তুলতে হয়, তার চর্চাও খুব প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে।
নন্দন ব্যাকরণ ও নির্মিতি ( নবম-দশম শ্রেণি)
৳ 545.00
পোষাক পরিকল্পনার নন্দন-বীক্ষণ
পোষাক পরিকল্পনার নন্দন-বীক্ষণ
By (author) ওয়াহীদা মল্লিক জলি, শাহমান মৈশান
পোশাক-পরিকল্পনার নন্দনবীক্ষণ নাট্যশিল্পে পোশাকের ব্যবহারিক পরিপ্রেক্ষিতকে সাংস্কৃতিক ইতিহাস, প্রাতিষ্ঠানিক তত্ত্ব, সৌন্দর্যভাবনা ও প্রযোজনাভিত্তিক চর্চার নানামুখী দৃষ্টান্ত বিশ্লেষণের মাধ্যমে নিরীক্ষণ করেছে। এ বইয়ে উন্মোচিত হয়েছে উপমহাদেশীয় নাট্যশাস্ত্রভিত্তিক ভাব রস নিষ্পত্তির শৈল্পিক প্রক্রিয়ায় আহার্যাভিনয়ের ভূমিকা এবং সেই সূত্রে বিশ্লেষিত হয়েছে আহার্যরূপী পোশাকের নান্দনিক প্রয়োগের বাস্তব দৃষ্টান্ত হিসেবে ধ্রুপদি নাটকের পোশাক। লোকায়ত বাংলার ঐতিহ্যবাহী নাট্যের সমকালীন রূপায়ণে, রবীন্দ্রনাট্যের নিরীক্ষায় ও তাৎক্ষণিক উদ্ভাবনে পোশাক পরিকল্পনার তাত্ত্বিক ও প্রায়োগিক সূত্রসন্ধান এ বইয়ের অভিমুখ নির্দেশ করেছে। পাশ্চাত্যে বিকশিত নাট্যশিল্পবিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষণ-প্রণালির অবিচ্ছেদ্য উপাদান কস্টিউম ডিজাইনের তাত্ত্বিক আলোচনা এই গ্রন্থের অন্যতম প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ল্যাবরেটরিতে সৃজিত নাট্য প্রযোজনায় পোশাকের প্রায়োগিক সমন্বয় সাধনের একাডেমিক অভিজ্ঞতাও এ বইয়ে বিশেষভাবে পর্যালোচনা করা হয়েছে।
ওয়াহীদা মল্লিক ও শাহমান মৈশানের ব্যবহারিক অভিজ্ঞতা, শ্রেণিকক্ষে শিক্ষকতা, সাংস্কৃতিক ইতিহাস ও নাট্যতত্ত্ব বিষয়ে গবেষণাসুলভ কৌতূহলের মিলিত অভিব্যক্তি এই বইয়ের মনোভঙ্গি তৈরি করেছে। উপমহাদেশ ও পাশ্চাত্যের পোশাক পরিকল্পনার তত্ত্ব ও প্রয়োগের নান্দনিক সূত্র তালাশে নিবিষ্ট এ বইয়ে বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বাংলাদেশের একটি সীমিত পরিসরে নাট্যানুশীলনের প্রক্রিয়া। এই সৃজনশীল প্রক্রিয়ার জৈব অংশ হিসেবে লেখকদের পোশাক-পরিকল্পনার একাডেমিক অভিজ্ঞতাও এ বইয়ে গ্রথিত হয়েছে। বাংলাদশের মুক্তিযুদ্ধ-উত্তরকালে বিকশিত গ্রুপ থিয়েটার চর্চার বিস্তৃত ক্ষেত্রে পোশাকের সৃষ্টিশীল পরিকল্পনা ও চর্চা এবং ভবিষ্যতে এ বিষয়ে পদ্ধতিগত সমীক্ষা ও তত্ত্ব তালাশের আদিসূত্ররূপেও উৎসাহব্যঞ্জক হতে পারে এ বই।
© 2026 Thebookcenterbd All rights reserved









Reviews
There are no reviews yet.