সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Sholo: 11tom Shongkha
by Sholo Team
Author: ষোলো টীম
Publisher: সন্দীপন প্রকাশন
Category: ইসলামি পত্রিকা ও ম্যাগাজিন
Edition: 1st Published 2026
Number of Page: 80
Country: Bangladesh
Language: Bangla
“ষোলো: ১১তম সংখ্যা” সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল ‘যোলো’। সমাজের ইতিবাচক রূপান্তরে কিশোর-তরুণদের বিশ্বস্ত সহচর হতে চেয়েছে ‘যোলো’। সেই প্রত্যয় বুকে লালন করে একপা দু’পা করে যোলো’র ১০টি সংখ্যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সাথে প্রকাশ পেয়েছে দুটি বিশেষ সংখ্যাও। যোলোর এই সংক্ষিপ্ত যাত্রাপথে বেড়েছে আমাদের লোকবল, বৃদ্ধি পেয়েছে ষোলোর শুভানুধ্যায়ীর সংখ্যা। আর ষোলোর সবচেয়ে বড় যে সম্পদটি বৃদ্ধি পেয়েছে তা হলো আমাদের পাঠক। হ্যাঁ, তুমি, তোমরা। তোমাদেরকে ঘিরেই যোলোর সকল স্বপ্ন, সকল পরিশ্রম, সকল আশা। তোমাদের প্রতিই যোলো প্রতিজ্ঞাবদ্ধ। সেই প্রতিজ্ঞা রক্ষার ধারাবাহিকতায় ষোলোর ১১তম সংখ্যা আজ তোমার হাতে, আলহামদুলিল্লাহ। প্রতিবারের মতো এবারও ষোলোর প্রতিটি পাতায় তোমার চোখ আটকে থাকবে, আশা করি। ধারাবাহিক গল্প-উপন্যাস কিন্তু এবারও বাদ যায়নি। প্রতিটি গল্পেই থাকছে রহস্যের ছোঁয়া। কনকনে হাড় কাঁপানো শীতে কম্বল মুড়ে এবারের রহস্য তোমাদের জন্য বেশ উপভোগ্য হবে। তোমাদের ব্যক্তিগত উন্নয়নের কথা যোলো কখনোই ভুলে না। এই সংখ্যায় তোমাদের নেতৃত্ব, শিষ্টাচার, সামাজিক মূল্যবোধ ও ফিন্যান্সিয়াল লিটারেসির দীক্ষা দেওয়ার জন্য থাকছে গল্প, প্রবন্ধ, গ্রাফিকস ইত্যাদি। এছাড়াও নানা বিস্ময়কর তথ্য, কমিকস, রহস্যজট, বুদ্ধি খাঁটাও এগুলো তো থাকছেই। তোমাদের নানা ব্যক্তিগত ও একাডেমিক সমস্যার সমাধান দেওয়া আমরা নিজেদের দায়িত্ব বলে মনে করি। এবারের সংখ্যায় ‘ফেলটুস থেকে টপার’ ও ‘মনোবিদ ভাইয়া, জানতে চাই’-এ তোমাদের কিছু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছে ‘যোলো’। সামনেই আসছে এক বিভীষিকা, এক সামাজিক ক্যান্সার, ভ্যালেন্টাইন’স ডে। এই অবক্ষয় থেকে সমাজকে পরিত্রাণ দিতে তোমার সক্রিয় অংশগ্রহণ জরুরি। একেবারে শুরু থেকে কীভাবে কী করতে হবে, তার উপায় বলে দেওয়া আছে এবারের সংখ্যায়। সমাজ পরিবর্তনে তোমাদের এই অবদানগুলো তুলে ধরতে ও ভবিষ্যত দিকনির্দেশনা দিতে আমাদের ধারাবাহিক আয়োজন ‘ক্যাম্পেইননামা’। পবিত্র রমাদান আমাদের দোরগোড়ায়। নিজেকে পরিবর্তনের এই মাসে কীভাবে নিজের খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করবে, কীভাবে নিজের লেভেল-আপ করবে, তা-ই শেখানো হয়েছে এবারের সংখ্যায়। মেরুর বাসিন্দা ও জাহাজের নাবিকরা কীভাবে রোজা রাখে, তাও জানতে পারবে! ষোলো: ১১তম সংখ্যা শুধু একটি ম্যাগাজিন নয়; এটি কিশোর-তরুণদের জ্ঞান, নৈতিকতা, সৃজনশীলতা ও ইতিবাচক জীবনদৃষ্টির বিকাশে একটি কার্যকর সহচর।
Related products
আর রাহীকুল মাখতূম
ইসলামে দাস-দাসী ব্যবস্থা
চোখের গুনাহ
সবুজ পাতার বন: বই রিভিউ
© 2026 Thebookcenterbd All rights reserved





Reviews
There are no reviews yet.