সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-52%

শারারাত

Original price was: ৳ 300.00.Current price is: ৳ 145.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title : Shararot
by Nabila Aziz
Author: নাবিলা আযীয
Publisher: সেরা পাবলিকেশন
Category: অনুবাদ উপন্যাস
Edition: 1st Published 2026
Country: Bangladesh
Language: Bangla

Description

আমাদের জীবনে কিছু ভুল আসে পাখির পালকের মতো হালকা হয়ে; কিন্তু টের পাওয়া যায় না, কখন তা বুকের ভেতর গেঁথে যায় তীক্ষ্ণ কাঁটার মতো। রাবিয়ার সেই মুহূর্তটিও তেমনই ছিল, নিছক চপলতায় বোনা সামান্য এক মিথ্যা আর অবুঝ ভুল ফোনকল। সে স্বপ্নেও ভাবেনি, কৌতুকের ছলে করা এই ভুলটি একদিন তার অস্তিত্বে শিকড় ছড়িয়ে বসবে আর প্রতিদিন তাকে তিলে তিলে গ্রাস করবে। আর মেহরোজ? সে শুধু একটি কণ্ঠ শুনেছিল। দেখেনি কোনো মুখ, জানত না কোনো রূঢ় বাস্তবতা। তবু সেই না-দেখা মানুষটির জন্য তার অন্তরে যে নিবিড় অনুভূতির জন্ম হয়েছিল, সত্যের নিষ্ঠুর আঘাতও তাকে বিচলিত করতে পারেনি। সে সংকল্প করে, এই ভুলকেই বানিয়ে নেবে জীবনের ধ্রুবতারা। একজন চায় সবটুকু গ্লানি মুছে নতুন করে শুরু করতে; অন্যজন চায় সেই ভুলের আবর্ত থেকেই খুঁজে নিতে তার জীবনের শ্রেষ্ঠ সত্য। পাকিস্তানি লেখিকা নাবিলা আযীযের ‘শারারাত’ সাধারণ কোনো প্রেমের আখ্যান নয়। ‘শারারাত’, অনুশোচনা ও অনুরাগে, অনড় জেদের মুখোমুখি দাঁড়ানো দুটি হৃদয়ের গল্প। আচ্ছা, ভালোবাসার শক্তিতে সত্যিই কি সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত সম্ভব? ভালোবাসা কি পারে অনুশোচনার ভস্ম সরিয়ে পুনরায় দীপ্ত হয়ে জ্বলে উঠতে?

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “শারারাত”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account