লেখক : শায়খ আহমাদুল্লাহ
প্রকাশনী : আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স
বিষয় : সিয়াম, রমযান, তারাবীহ ও ঈদ
কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st editon, 2025
ভাষা : বাংলা
SHORT INFO
Description
রমাদান প্ল্যানার (সংস্করণ, ২০২৫)
এই প্লানারে রয়েছে রমাদান মাসব্যাপী আত্মশুদ্ধি পূর্ণ পরিকল্পনা। প্ল্যানারটির উল্লেখযোগ্য কিছু অংশ হলো দিনের আয়াত, দিনের হাদিস, দিনের দুআ, দৈনিক চেকলিস্ট। এছাড়াও রয়েছে আল্লাহর গুণবাচক নাম ও প্রতিদিনের কাজ। ফলে পাঠক খুব সহজেই প্রতিদিন একটি করে কুরআনের আয়াত, একটি হাদিস এবং একটি করে দুআ মুখস্ত করতে পারবেন। কোন কাজটা কখন করবেন, পাঠক তার সময়ানুযায়ী খুব সহজেই তা ভাগ করে নিতে পারবেন। এছাড়া এতে রয়েছে সালাত ট্র্যাকার, কুরআন ট্র্যাকার, প্রতিদিনের প্রাপ্তি-অপ্রাপ্তিসমূহ ট্রাক করার সুযোগ সহ আরও অনেক কিছু।
রমাদান প্ল্যানার (সংস্করণ, ২০২৫)
by শায়খ আহমাদুল্লাহ
Reviews (0)
Be the first to review “রমাদান প্ল্যানার (সংস্করণ, ২০২৫)” Cancel reply
Related products
৫৫টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান
৫৫টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান
By (author)নির্জয় দেবনাথ, মোঃ আব্দুল্লাহ আল নাসিম, মোঃ মাহিম আনজুম হক
মানুষ নিজের পরিশ্রম কমাতে সাহায্য নিচ্ছে মেশিনের আর মেশিন চলছে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। দিন দিন যেভাবে মেশিনের পরিমাণ বাড়ছে সেভাবে প্রোগ্রামিংয়ে কাজ করার সুবিধাও বাড়ছে। কম্পেটিটিভ প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা যেমন একটা সমস্যা সমাধানের চেষ্টা করি, তেমনিভাবে আমরা চেষ্টা করি সমস্যাটাকে সহজে কিন্তু নির্ভুলভাবে সমাধান করে ফেলার। তাই প্রোগ্রামিং জগতে বর্তমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে কম্পেটিটিভ প্রোগ্রামিং ছাড়া আর গতি নেই। তোমাদের কম্পেটিটিভ প্রোগ্রামিং জার্নিটাকে আরো সহজ করে তুলতে এবং তোমাদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে লেখকেরা অনেক কষ্ট ও পরিশ্রম দিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছে এই ছোট্ট একটি ব্যবস্থা। আশা করি, এটি তোমাদের পছন্দ হবে এবং এটি পড়ে তোমাদের অনেক সমস্যার সমাধানও হয়ে যাবে।
এড. মোহাম্মদ কায়কোবাদ
অধ্যাপক
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট
Bangladesh: Development Trajectory and Democracy Deficit
Bangladesh: Development Trajectory and Democracy Deficit
By (author)ফয়েজ আহমদ তৈয়্যব
Delving into the intricate tapestry of Bangladesh’s economic and developmental journey, this book offers a concise yet comprehensive analysis. It navigates through the landscape of media and civic freedoms, labor rights, digital security, institutional integrity, policing, and the evolving contours of democracy. From combating money laundering to grappling with the challenges of sustainable energy, the book reflects upon the nation’s state-building narrative amidst the dynamics of development. It serves as a reflective mirror, inviting contemplation on Bangladesh’s path towards progress and its implications for the future.
অঙ্ক ভাইয়া
অঙ্ক ভাইয়া
By (author)চমক হাসান
টেনশন টিনা, যে তুচ্ছ কারণে দুশ্চিন্তা করতে করতে হতাশায় ডুবে যায়… বিটলা বান্টি, দুষ্টুমির আড়ালে যার প্রশ্নগুলো চিন্তার খোরাক জোগায়… তুখোড় তন্বী, যে পারদর্শী নানামুখী দক্ষতায়… আর অবাক পৃথ্বী, জগতের সবকিছুতে যে বিস্ময় খুঁজে পায়
—ওরা সবাই আজ অসহায় নজিবুল্লাহ মাস্টারের দাপটে।
ওদের মনে গণিত নিয়ে হাজারো প্রশ্ন, উত্তর মেলে না কিছুতেই!
ওরা তখন আশ্রয় খোঁজে অঙ্ক ভাইয়ার কাছে।
কোত্থেকে এল, কোথায় কাজে লাগে, এটা এমন কেন, অমন নয় কেন, এটা শিখে কী হয়, ওটার মূল ঘটনাটা কী— এমন সব প্রশ্নের উত্তর ‘অঙ্ক ভাইয়া’ দিয়ে যান পরম মমতায়।
বাংলাদেশের আয়তন নাকি ক্ষেত্রফল, পেঁয়াজ কুচি পদ্ধতিতে গোলকের আয়তন, পিথাগোরাস দিয়ে আইনস্টাইন, ফাংশনের বৃত্তান্ত, পৃথিবীর সুন্দরতম সমীকরণ, ঋণাত্মক সংখ্যার লসাগু-গসাগু, গিটারের গণিত, হাতে-কলমে ঘনমূল, সাইন কসের নামরহস্য, লগের ভেতরের কথা, অসমতার চিহ্ন— এমন চিন্তাগুলো যদি আপনার মনে কৌতূহল জাগায়— বইটি আপনার জন্য!
অন্তরমহল
অন্তরমহল
আলিয়া আজাদ
মানসিক এবং মানবিক– এই দুটো বিষয় খুব কাছের। মানসিক সমস্যার সাথে মানবিক গুণাবলি থাকা-না থাকার একটা বিশেষ যোগ আছে। সাধারণত অনেক সময় যুগের সাথে তাল মিলিয়ে লাভ-লোকসানের হিসাব করেই আমরা মানবিক গুণাবলির প্রতি আগ্রহী হই। কারণ আমরা সরাসরি এর দ্বারা হওয়া লাভ-ক্ষতি দেখতে পাই না। এটা অন্তরাল থেকে আমাদেরকে সাহায্য করে ভালো থাকতে। এটা মানুষের অন্তর গঠনের কারিগর, মানসিক স্বাস্থ্য ভালো রাখার হাতিয়ার। প্রত্যেকটা মানুষের মৌলিক কিছু মানদণ্ড থাকে, যা তার পরিবারিক শিক্ষা। মানুষ কোনো পরিস্থিতিতেই বিবেকহীন হতে পারে না। এটা তার মৌলিক গুণাবলির অংশ। যেমন, একজন মানুষ চাইলেই সব দান করে দিতে পারবে না বা খুব খারাপ হতে পারবে না। তার ভালো বা মন্দ হওয়ার একটা নির্দিষ্ট মাত্রা থাকবে। এই অন্তরমহলের খবর আমরা কেউ জানি না। আমাদের মনে কখন কী ধরনের পরিবর্তন হয় তা বোঝা কঠিন। মনের কোন কষ্ট বা আনন্দ জীবনের কোন ঘটনার সাথে জুড়ে আছে তা একটা রহস্যই বটে। একই মানুষের অনেক রূপ। তবে একটা নির্দিষ্ট ছকের বাইরে আমরা কেউ যেতে পারি না। এই নির্দিষ্ট ছক যার যার সত্তা। কখনো কখনো আমাদের নিজস্ব ভাবনা অবাক করে দেয়, কখনো ভয় পাইয়ে দেয়, কখনো আবার সামলেও নেয়। পরিবেশ, পরিস্থিতি, অভিজ্ঞতার বলয়ে তা পরিবর্তিত হয়। সমাজ, সংস্কৃতির প্রয়োজনে তা ভিন্ন রূপ ধারণ করে। এই পরিবর্তন লক্ষ্য করে আয়ত্তে আনা খুব সহজ বিষয় নয়। এই দক্ষতার খোঁজ করা খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমাদের মনের মাঝে অনেক অনুভূতি, আবেগ, বিশ্বাসের খেলা চলে। যে পরিবার বা পরিবেশে আমরা বড়ো হই, সেখান থেকে কিছু নীতিবোধ শিখি, যা আমাদের পথচলার পাথেয় হয়। ছোটোবেলার সেই বোধ আমাদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া শেখায়। অন্তরালের অদেখা-অচেনা বোধগুলো জেনে তা নিয়ন্ত্রণের ক্ষমতা কী করে অর্জন করা যায় এবং কী করে জীবনকে আরও সুন্দর ও সফলভাবে পরিচালিত করা যায়, তার ব্যাখ্যাই দেবে ‘অন্তরমহল’।
© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.