সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-23%

পথের গল্প: এক পথিকের অনুসন্ধান

Original price was: ৳ 500.00.Current price is: ৳ 385.00.

SHORT INFO

লেখক : গালীব বিন মোহাম্মদ
প্রকাশনী : অধ্যয়ন
বিষয় : নানাদেশ ও ভ্রমণ
পৃষ্ঠা : 184, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Edition 2023
আইএসবিএন : 9789849725930, ভাষা : বাংলা

Description

পথের মাঝে থাকে নানা কিছু—পথ, মত, ঘটনা এবং দুর্ঘটনা। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বস্তুটি থাকে তা হলো গল্প। গল্পগুলো ছড়িয়ে থাকে পুরোনো ইমারতের গায়ে, বীরের সৌধের উপরে, নাম না জানা ধ্বংসস্তূপের নিচে। কিছু গল্প শত বছরের পুরনো, আবার কিছু হাজার বছরের প্রাচীন। এই গল্পগুলো কখনো মানুষের মুখে, কখনো পুরোনো পুঁথির অক্ষরে, কখনোবা বইয়ের পাতায় লুকিয়ে থাকে।

আমি, একজন পথিক, সেইসব গল্প খুঁজে বেড়াই—কাজের প্রয়োজনে অথবা নিতান্ত শখে। দেশ-বিদেশ ঘুরতে ঘুরতে আমি সেই গল্পগুলো তুলে আনি, কখনো পুরোনো নোনা ধরা দেয়াল থেকে, কখনো ভুলে যাওয়া ধ্বংসস্তূপের নিচ থেকে, কখনো লোকজনের মুখে গল্পের ঝরনা থেকে, আবার কখনো পুরোনো বইয়ের পাতায়। এই পথের গল্পগুলোই হলো আমার জীবনযাত্রার অভিজ্ঞতা।

এই বইটি সেইসব গল্পগুলোর একটি সংস্করণ। যদি আপনি আমার মতো পথিক হন এবং গল্পপ্রিয় হন, তবে আমি বিশ্বাস করি, আপনিও এই গল্পগুলো উপভোগ করবেন। তবে, যদি ভালো না লাগে, তবে একজন কথক হিসেবে ব্যর্থতার জন্য আগেই দায়িত্ব নিচ্ছি।

প্রচ্ছদ: সেলিম হোসেন সাজু

 

 

 

 

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “পথের গল্প: এক পথিকের অনুসন্ধান”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account