সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-28%

পরিবেশ কূটনীতির গল্প

Original price was: ৳ 250.00.Current price is: ৳ 180.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৬০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]
Title: Poribesh kutnitir golp
by Mohammad reazuddin
Author: মোহাম্মদ রিয়াজউদ্দিন
Publisher: Sucheepatra
Category: রাজনীতি বিষয়ক বই
ISBN 978-984-8558-45-4
Number of Pages: 112
Country: Bangladesh
Language: Bangla
Type: হার্ডকভার

Description

“পরিবেশ কূটনীতির গল্প” অষ্টাদশ শতকে ইউরোপে শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে বাছ-বিচারহীন উন্নয়নের বলি হিসাবে সারা পৃথিবীতে পরিবেশ সমস্যার উদ্ভব হলেও বিংশ শতাব্দীতে এসে তা সবার নজরে আসে। ১৯৭২ এ সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয় জাতিসংঘের উদ্যোগে মানবিক পরিবেশের উপর প্রথম বিশ্ব সম্মেলন। ঐ সম্মেলনে পৃথিবীর পরিবেশের অবক্ষয়ে উদ্বেগ প্রকাশ করে দেশে দেশে পরিবেশ সংরক্ষণ এবং দূষণ রোধে আইন প্রণয়নসহ বাস্তব কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয়। একইসঙ্গে ভূ-মন্ডলীয় পরিবেশ সংরক্ষণে যথা: বায়ুমন্ডল, সমুদ্র, জীব-বৈচিত্র্য ইত্যাদির সুরক্ষার ক্ষেত্রে জাতিসংঘকে উদ্যোগ নিতে বলা হয়। সত্যিকার অর্থে ঐ সম্মেলনের পর থেকেই জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিবেশের কাজ-কর্মের শুরু। ৮০’র দশক থেকে শুরু হয় ভূমন্ডলীয় পরিবেশ সংরক্ষণে নানা বিষয়ের উপর আন্তর্জাতিক চুক্তি প্রণয়ন। ওজোনস্তর রক্ষাকল্পে মন্ট্রিল প্রটোকল এবং সমুদ্রের দুষণ রোধ এবং বর্জ্য চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করে গৃহীত হয় ‘বাসেল’ কনভেনশন ৮০’র দশকেই। ৯০ এর দশকে ধরিত্রী সম্মেলনে গৃহীত হয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন এবং জীব-বৈচিত্র্য রক্ষার্থে জাতিসংঘ জীব-বৈচিত্র্য কনভেনশন। জলবায়ু পরিবর্তন রোধে ‘কিয়োটো প্রটোকল’ ও ঐ দশকেই গৃহীত হয়। এই দুই দশকে পরিবেশের আরো নানা ক্ষেত্রে যথা: বন্য প্রাণী রক্ষা, আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা, বায়োসেফ্টি ইত্যাদি বিষয়ে আরো বেশ কয়েকটি উল্লেখযোগ্য চুক্তি গৃহীত হয়। বলা আবশ্যক যে, যে কোনো আন্তর্জাতিক চুক্তি, প্রটোকল গৃহীত হয় সকল সদস্য দেশের ঐক্যমতের ভিত্তিতে এবং চুক্তি প্রণয়নের আলোচনায় সকল দেশ অংশগ্রহণ করে।

 

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “পরিবেশ কূটনীতির গল্প”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account