লেখক : আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী
প্রকাশনী : দারুল কারার পাবলিকেশন্স
বিষয় : পর্দা ও বিধি-বিধান
পৃষ্ঠা : 80
ভাষা : বাংলা
পর্দা কার সাথে এবং কীভাবে পর্দা বইটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরয বিধান এবং এটি নারীর ঈমান ও লজ্জাশীলতার প্রতীক। এটি নারী-পুরুষ উভয়ের হৃদয়ের পরিচ্ছন্নতার আলামত হিসেবে বিবেচিত। পর্দা নারীর সম্মান রক্ষা করে এবং তাকে রুগ্ন মনের মানুষদের দৃষ্টি থেকে সুরক্ষিত রাখে। এতে ইহকাল যেমন সুখের হয়, পরকালেও মুক্তির আশা জাগ্রত থাকে।
আমাদের দেশে পর্দার গুরুত্ব ও পর্দা না করার ভয়াবহতা নিয়ে আলোচনা করা হলেও, অনেক ক্ষেত্রেই প্রশ্ন থেকে যায়, “কার সাথে এবং কীভাবে পর্দা করতে হবে? কার সাথে পর্দার সীমারেখা কতটুকু হবে?” এই বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত আলোচনা হয় না।
এই ছোট্ট বইটিতে মাহরাম এবং গায়ের মাহরামের বিস্তারিত বিবরণসহ নারীর জন্য পর্দার বিধান ও তার বাস্তবায়নের সঠিক পদ্ধতি তুলে ধরা হয়েছে। বইটির শুরুতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, যেখানে পর্দার হুকুম ও তা বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করা হয়েছে। শেষ অংশে পর্দার বিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শনের ভয়াবহতা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
আশা করি, বইটি নারী-পুরুষ উভয়ের জন্যই দিকনির্দেশনামূলক হবে। মহান আল্লাহ এই প্রচেষ্টাকে কবুল করুন এবং পরকালের পাথেয় হিসেবে গৃহীত করুন।
Related products
আল্লাহর প্রিয় বান্দা (হার্ডকভার)
প্রিয় নবির প্রিয়তমা (পেপারব্যাক)
মুসা এবং হারুন (আ)-এর কাহিনী শুনি (হার্ডকভার)
শিকড়ের সন্ধানে: আত্মপরিচয়ের মহাযাত্রা
© 2026 Thebookcenterbd All rights reserved

Reviews
There are no reviews yet.