সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন!
ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে
মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য
Title: Oshrut Sur
by Ashik Arman Niloy
Author: আশিক আরমান নিলয়
Publisher: প্রতিভূ প্রকাশ
Category: চিরায়ত গল্প
Edition: 1st Edition 2025
Number of Pages: 112
Country: Bangladesh
Language: Bangla
অশ্রুত সুর বইটি মানুষের জীবনের নীরব অনুভূতি, অব্যক্ত যন্ত্রণা এবং অদৃশ্য গল্পগুলোকে সাহিত্যিক রূপে তুলে ধরা একটি ব্যতিক্রমধর্মী চিরায়ত গল্প সংকলন। প্রাচীন গ্রীকরা অন্য অনেক কিছুর সাথে কুমারবৃত্তিতেও দক্ষ ছিল। ইংরেজ রোমান্টিক কবি জন কীট্স একবার এমনই এক মাটির পাত্র দেখে বিমোহিত হয়ে যান। সেটির গায়ে আঁকা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকেন। উপলব্ধি করেন, ছবিতে নীরবে বাঁশি বাজাতে থাকা মানুষটা চিরকাল এভাবেই বাঁশি বাজিয়ে যাবে। যেকোনো শ্রুত সুরের চেয়ে মধুর সেই সুর। জীবনে যেসব সুর শোনা যায় না, সেগুলোর মধ্য থেকে কয়েকটির স্বরলিপি নিয়ে তৈরি এই বই “অশ্রুত সুর”। খাঁচাবন্দী পাখি, শহুরে কুকুর, আন্দোলনরত শিক্ষক, বেকার যুবক, অন্যমনস্ক মুসল্লি, ময়দানে ব্যস্ত সৈনিক, প্রেমে প্রত্যাখ্যাত কিশোর, সেঞ্চুরির আশায় থাকা ব্যাট্সম্যান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার, সংসারী বেলা বোস, ট্রেন দেখার জন্য বসে থাকা শিশু, অন্ধকার প্রকোষ্ঠে এক অচেনা প্রাণী, সুপারম্যান- ব্যাটম্যানের সঙ্গী এক নতুন অতিমানব – এরকম নানাবিধ মানুষ-অমানুষ এখানে পাতায় পাতায় নানা তালে, নানা লয়ে সুর শোনাতে উদগ্রীব।
Related products
অজাত
জীবনে রোদ্দুরে
ভালোবাসার মিতা
রূপসী বাংলা
© 2026 Thebookcenterbd All rights reserved











Reviews
There are no reviews yet.