সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-30%

অপেক্ষা

Original price was: ৳ 400.00.Current price is: ৳ 280.00.

SHORT INFO

Title: Opekkha
by Humayun Ahmed
Author: হুমায়ূন আহমেদ
Publisher: আফসার ব্রাদার্স
Category: অনুবাদ উপন্যাস
ISBN:9847016600173
Edition: 32th Edition, July 2023
Number of Pages: 220
Country: Bangladesh
Language: Bangla

Description

অপেক্ষা জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর একটি হৃদয়স্পর্শী ও মনস্তাত্ত্বিক উপন্যাস। সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলের নাম ইমন। বয়স পাঁচ বছর তিনমাস। মাথা ভর্তি কোকড়ানো চুল। লম্বাটে ধরণের মুখ। মাঝে মাঝে সেই মুখ কোন এক বিচিত্র কারণে গোলগাল দেখায়, আজ দেখাচ্ছে। ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না। সে ভুরু কুঁচকে মায়ের দিকে তাকিয়ে আছে। ভুরু কুঁচকানোর এই বদঅভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে। ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভুরু কুঁচকে ফেলেন। সেই কুঁচকানো ভুরু সহজে মসৃন হয় না। সুরাইয়া বলল, ইমন একটা কাজ কর। আমার শোবার ঘরে যাও। ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়াও। দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো। ইমন বলল, কেন? না।’ ‘আমি যেতে বলছি এই জন্যে যাবে। সব কিছুতে কেন কেন করবে ইমন সরু গলায় বলল, সবকিছুতে কেন কেন করলে কি হয়? সুরাইয়া বিরক্ত গলায় বলল, খুব খারাপ হয়। বড়রা কোন কথা বললে কেন কেন না বলে সেই কথা শুনতে হয়। তোমাকে আয়নার সামনে যেতে বলছি তুমি যাও। আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে। মনে থাকে যেন। ‘হাসলে কি হবে?’ ‘হাসলে খুব মজার একটা ব্যাপার হবে।’ ইমন আয়নার দিকে যাচ্ছে। খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না। আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না। বড়রা যে প্রায়ই অর্থহীন কথা বলে এই সত্য সে ধরতে শুরু করেছে।ইমন আয়নার সামনে গেল। ঠোঁট টিপে ভুরু কুঁচকে নিজের দিকে তাকিয়ে রইল। মা হাসতে বলেছেন। না হাসলে মজার কিছু ঘটবে না। যারা হুমায়ূন আহমেদের উপন্যাস, বাংলা সাহিত্য এবং পারিবারিক ও মনস্তাত্ত্বিক গল্প পড়তে ভালোবাসেন, তাদের জন্য অপেক্ষা একটি অবশ্যপাঠ্য বই।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “অপেক্ষা”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account