সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-33%

নূরনবী

Original price was: ৳ 150.00.Current price is: ৳ 100.00.

SHORT INFO

সেরা মূল্যে আপনার পছন্দের বই অর্ডার করুন! ক্যাশ অন ডেলিভারিসহ সুন্দরবন কুরিয়ার থেকে মাত্র ৫০ টাকায় সংগ্রহের সুযোগ। [শর্ত প্রযোজ্য]

Title : Noornobi
by Eyakub Ali Chowdhury
Author : এয়াকুব আলী চৌধুরী
Publisher : তালবিয়া প্রকাশন
Category : বয়স যখন ৮-১২
Edition : 1st Edition, 2025
Number of Page : 80
Country : Bangladesh
Language : Bangla
Description

‘নূরনবী’ হযরত মুহম্মদ (সা.)-এর শিশু কিশোরদের পাঠ্য জীবনী। শিশু-কিশোরদের উপযোগী জীবন কথা রচনার এই পদ্ধতি বাংলা ভাষায় সম্ভবত এই প্রথম। মহানবীকে রূপকথার রাজপুত্র হিসেবে কল্পনা করে অর্থাৎ শিশু-কিশোরদের মধ্যে ঠিক ঐ রকম মহৎ মানুষ হবার স্বপ্ন জাগিয়ে দিয়ে এয়াকুব আলী চৌধুরী রচনা করেছেন ‘নূরনবী’ গ্রন্থটি। ‘নূরনবী’ যে কোনো শিশু-কিশোরকে অমল স্বপ্নে উদ্বল করে তোলে। এই গ্রন্থের সবচেয়ে বড়ো সার্থকতাই এখানে।’ ‘নূরনবী’ গ্রন্থটি পাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরও মুগ্ধ হয়েছিলেন। তিনি ‘নূরনবী’ সম্বন্ধে লিখেছিলেন- ‘নূরনবী’ পাঠ করিয়া আনন্দিত হইলাম। ইহার ভাষা সরল ও সুন্দর এবং ইহার বিষয় ও রচনা প্রাঞ্জল। শিশু পাঠকের পক্ষে মনোরম। এই রূপ সহজ- বাংলায় লেখা কঠিন কাজ। আপনি তাহাতে সিদ্ধি লাভ করিয়াছেন।’ আর ‘ঠাকুমার ঝুলি’র লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ‘নূরনবী’ পড়ে লিখেছেন-রূপকথার যে সুর ও ভাষা আপনি ইহাতে লইয়াছেন আজ দেশের ছেলেমেয়েদের বুকে বুকে আপনি সেই গান সত্য মনোরম করিয়া বাজাইয়া তুলিবার ব্যবস্থা করিয়াছেন। মহাপুরুষের জীবনী এইরূপ করিয়া লিখিতে পারিলে যে কাজ করিতে পারা যায়, অন্যরূপে সেই প্রকার সিদ্ধিলাভের সম্ভাবনা বড় অল্প। ইহাতে শিশু-চিত্তের অভিজ্ঞতারই শুধু যে আপনি যথেষ্ঠ পরিচয় দিয়াছেন বা মাতৃভাষার জন্য সুধাপানে আপনার সুন্দর-ফসল-আকুলতা বিশেষরূপে প্রমাণ করিয়া পরিবেশন করিয়া দিয়াছেন তাহাই নয়, পরমামৃত কথায় আপনার মন যে, কতখানি মগ্ন তাহাও আপনার এই কাজটিতে গোপন থাকে নাই। এই রূপ অধিকারী না হইলে এমন করিয়া এ কাজ করিবার সরসতা আর কাহার হইতে পারে। যেমন ছেলেদের তেমন সকল দেশাবাসীরই মনে সঙ্গীতের সুর কথায় মাখিয়া দিয়া আপনি বাঙ্গালী অন্তরের অশেষ প্রীতির ও ধন্যবাদের ভাজন হইয়াছেন। আপনার ভাষার ঝরণার সজীব ধারায় আপনার এ স্বপনের সত্যের গান-এই আনন্দ ও আলোর গান-সত্যই মধুময় হইয়া সার্থক হইয়াছে।’
নূরনবী সম্পর্কে মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন- “চৌধুরী এয়াকুব আলী ‘মানব মুকুট’-এ যে আদর্শ মহামানুষটিকে প্রচার করেছেন, তাঁকে তিনি দেশের ছোটদের সামনে ফুলের মতো সুন্দর ছবিতে ফুটিয়ে তুলেছেন ‘নূরবী’ বইটাতে। সমস্ত মানুষ সমাজকে অষুরিকতা থেকে দিব্য আলোক – উজ্জ্বল! জীবনে তিনি আহ্বান করেছিলেন। তিনি জানতেন; তাঁর এ নিমন্ত্রণকে সত্যিই সার্থক করতে হলে সংসারের কুটিল কাঠিন্যে জড়ীভূত চিত্তকে একমাত্র উদ্দেশ্য ভাবলে চলবে না। তাই তিনি শিশুদের নম্র, মধুর, নমনীয় এবং গ্রহণশীল মনের সামনে তাঁর বাণী, তাঁর আদর্শ, তাঁর আমন্ত্রণ এক অপূর্ব শতদলের সৌন্দর্যে মেলে ধরেছেন ‘নূরনবী’র অনুপম ভাষাচ্ছন্দে। আমার মনে হয় সমগ্র বাংলা সাহিত্যে ‘নূরনবী’র জোড়া মিলবে না।” বিখ্যাত মনীষাদের এমন চমৎকার সব মন্তব্যেই ফুঁটে উঠেছে কালজয়ী গ্রন্থ হিসেবে নূরনবী‘র বিশালত্ব। আমরা আশাকরি সমকালের শিশু-কিশোরদের মাঝেও বইটি নবী মোস্তফা সা. এর জীবনচরিত হিসেবে চিরায়ত আলোড়নের ধারাবাহিকতা ধরে রাখবে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “নূরনবী”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account