সম্মানিত মুহসিনীন/মুহম্বানাত, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি - আমাদের সিস্টেম রক্ষনাবেক্ষনের কাজ চলছে... তাই আপনি সিস্টেমের কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারেন! সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
-28%

নবিজির মেহমানদারি

Original price was: ৳ 160.00.Current price is: ৳ 115.00.

SHORT INFO

লেখক : মুহাম্মদ মিযান বিন রমজান
প্রকাশনী : ইলহাম ILHAM
বিষয় : সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা : 71, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st editon, 2025
আইএসবিএন : 978-984-99816-3-3, ভাষা : বাংলা

Description

“নবিজির মেহমানদারি” নবিজির (সা.) জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর চরিত্র ও আচরণে ছিল কোমলতা, উদারতা ও মেহমানদারির অনুপম দৃষ্টান্ত। মেহমানদারি শুধু খাবার পরিবেশন নয়; বরং এটি হৃদ্যতা, মানবিকতা ও ভালোবাসার এক অনন্য প্রকাশ। একজন মেহমানদার যখন আন্তরিকভাবে অতিথিকে আপ্যায়ন করেন, তখন সেটি শুধু ভোজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। বক্ষ্যমাণ গ্রন্থটিতে নবিজির (সা.) মেহমানদারির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। কীভাবে তিনি অতিথিদের সম্মান করতেন, কীভাবে তাদের সাথে সদয় আচরণ করতেন—এসব বিষয় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এছাড়াও, মেজবান ও মেহমানের করণীয় এবং ইসলামি আদব-শিষ্টাচার সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। অনেক সময় মেহমানদারি কষ্টকর মনে হতে পারে, কিন্তু নবিজির (সা.) শিক্ষা আমাদের দেখায় যে আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে এটি কখনো ভারী হয়ে ওঠে না। বরং এটি আনন্দের উপলক্ষ হয়ে দাঁড়ায়। নবিজি (সা.) শিখিয়েছেন, মেহমানকে আপ্যায়ন করা শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এটি সওয়াবের কাজও। গ্রন্থটি পাঠকের সামনে নবিজির (সা.) মেহমানদারি ও মেজবানির সৌন্দর্য তুলে ধরবে এবং আমাদের দৈনন্দিন জীবনে এ আদর্শ অনুসরণের অনুপ্রেরণা জোগাবে।

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “নবিজির মেহমানদারি”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart
Sign in

No account yet?

Shop
Wishlist
0 items Cart
My account